ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food
৪

মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ১২ নভেম্বর ২০২৬  

মৌসুমের এই সময়ে তরতাজা ফুলকপি দিয়ে বানানো খাস্তা বড়ার স্বাদ নিতে নিতে বিকেলের আড্ডটা জমিয়ে দেওয়া যায়। তাই সহজে ফুলকপির বড়া তৈরির জন্য অনুসরণ করতে পারেন এই রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

মাঝারি আকারের ফুলকপি ১টি (ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া)।

বেসন ১ কাপ এবং চালের গুঁড়া ২ টেবিল-চামচ (বড়া খাস্তা করার জন্য)।

আদা বাটা আধা-চা চামচ, রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ এবং গরম মসলা গুঁড়া ১/৪ চা-চামচ।

এছাড়া আরও লাগবে ধনেপাতা কুচি সামান্য, লবণ স্বাদমতো এবং ভাজার জন্য পরিমাণমতো রান্নার তেল।

পদ্ধতি

ফুলকপি ভাপিয়ে নেওয়া

প্রথমে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে সামান্য লবণ মেশানো গরম পানিতে ফুলকপির টুকরোগুলো ২ থেকে ৩ মিনিট ভাপিয়ে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রাখতে হবে।

মসৃণ ব্যাটার তৈরি

একটি বড় বাটিতে বেসন, চালের গুঁড়া, আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, ধনেপাতা কুচি এবং স্বাদমতো লবণ একসঙ্গে নিতে হবে। এরপর এতে অল্প অল্প করে পানি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করতে হবে।

বড়া বা পাকোড়া ভাজা

কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হলে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো বেসনের ঘন ব্যাটারে ভালোভাবে চুবিয়ে ডুবো তেলে ছেড়ে দিতে হবে। মাঝারি আঁচে বড়াগুলোর এপিঠ-ওপিঠ উল্টেপাল্টে সোনালি রং এবং মচমচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে।

পরিবেশন

ভাজা শেষ হলে গরম গরম ফুলকপির বড়া বা পাকোড়া পছন্দের টমেটো সস, ধনেপাতার চাটনি বা বিকেলের এক কাপ গরম চায়ের সঙ্গে পরিবেশন করা যায়।

সুমির রান্নাঘর বিভাগের পাঠকপ্রিয় খবর