মশার বংশবিস্তার সহায়ক পরিবেশ পাওয়া গেলেই জরিমানা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৯ ৪ আগস্ট ২০১৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, এডিস মশার বংশবিস্তার সহায়ক পরিবেশ পাওয়া গেলেই জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমরা বিভিন্ন দপ্তর, স্থাপনা, বাসা বাড়ি পরিদর্শন করছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তৎপর আছেন। যেখানেই অপরিচ্ছন্নতা, নাগরিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং এডিস মশার বংশবিস্তার সহায়ক পরিবেশ পাওয়া যাবে; সেখানেই জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার উত্তরা ১০ নম্বর সেক্টরের সানবীম স্কুলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সুনাগরিক হতে হবে। একজন সুনাগরিক কখনো রাষ্ট্রের ক্ষতি করে না। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে না। ভূমি-নদী-খাল দখল করে না।
আতিকুল ইসলাম বলেন, শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী দিয়ে নগরী পরিছন্ন রাখা সম্ভব নয়। ডিএনসিসি জনবল বাড়াচ্ছে, সঙ্গে সঙ্গে নাগরিকদেরকে সচেতন হতে হবে। যথাস্থানে ময়লা ফেলার অভ্যাস করতে হবে। নিজ নিজ আবাসস্থল, এলাকা, এলাকার জলাধার নিজেদের পরিষ্কার রাখতে হবে। কোনও স্থানেই ৩ দিনের বেশি পানি জমতে দেয়া যাবে না।
নিজেও ছাত্রজীবনে একজন বিএনসিসি ক্যাডেট ছিলেন উল্লেখ করে মেয়র বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি; বিএনসিসির ক্যাডেটরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।
তিনি বলেন, আধুনিক ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএনসিসি সচেষ্ট রয়েছে। নাগরিকদের দ্রুত ও উন্নত সেবা দিতে ডিএনসিসি বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ক্রয় করছে। আমরা ইতিমধ্যে মোটরসাইকেলে মশক নিধন যন্ত্র স্থাপন করে দ্রুততম সময়ে অধিক এলাকায় মশার ওষুধ প্রয়োগ করছি। এতে সময় ও লোকবল দুটিই সাশ্রয় হচ্ছে।
তিনি তরুণ প্রজন্মকে মানসিক ও চিন্তাধারায় উন্নত এবং আধুনিক হওয়ার আহ্বান জানান। পরে মেয়র বিএনসিসির উত্তরা ১০ ও ১১ নং সেক্টরের মাঝের খাল পরিষ্কার কাজ পরিদর্শন করেন। পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীরাও কাজ করছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


