মার্চেই বগুড়া করতোয়া নদীর তীরে উচ্ছেদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩১ ২৬ ফেব্রুয়ারি ২০১৯
রিপন দাস : মার্চ মাসের প্রথম সপ্তাহে বগুড়া পৌরসভা এলাকায় করতোয়া নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ শুরু করা হবে। জেলা নদী রক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেন জেলা প্রশাসন।
প্রায় ৪ বছর আগে বগুড়াবাসীর পক্ষে পবিবেশবাদী সংগঠন বেলা করতোয়া নদী রক্ষায় হাইকোর্টে রীট করলে আদালত এ নদীর দখল ও দূষনরোধসহ নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নির্দেশ দেন।
ইতোমধ্যেই বগুড়া সদরের করতোয়া নদীর দুই তীরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ও বগুড়া পৌরসভাসহ প্রায় ৩৮ অবৈধ দখলকারীকে চিহ্নিত করেছে ভুমি অফিস। এর মধ্যে ৩০ দখলদারদের পরিচয় ও ঠিকানা থাকলেও ৮ দখলদারের কোন ঠিকানা পাওয়া যায়নি।
গত রবিবার সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভায় জেলা প্রশাসকের অনুমতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলীমুন রাজীব তালিকাভূক্ত ৩৮ দখলদারদের নাম প্রকাশ করেন। ইতোমধ্যেই দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেয়া শুরু করেছে জেলা প্রশাসন।
“নদী শুকিয়ে গেলে জীব বৈচিত্র্য ও সভ্যতা হারিয়ে যায়। আর এই নদ নদী রক্ষায় আমাদেরকেই এগিয়ে আসতে হবে” এ স্লোগানে গত ১৬ ফেব্রুয়ারী বগুড়া সার্কিট হাউসে জাতীয় নদী রক্ষা কমিশনের এক সভায় নদী দখল, পানি ও পরিবেশ দূষণ অবস্থার পর্যালোচনা এবং উন্নয়ন শীর্ষক সেমিনারে জানানো হয় যারা নদী দখল উচ্ছেদে কোন ধরণের বাধা প্রদান করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার জানান, যারা নদী অবৈধ দখল করে আছেন এবং দখল উচ্ছেদে কোন ধরণের বাধা প্রদান করলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যদি কোন রাজনৈতিক ব্যক্তি এতে বাধা দেয় তার রাজনীতি করা বন্ধ হয়ে যাবে। তিনি আরো বলেন, নদী দখল যখন ভাঙ্গতে যাবে তখন কেউ বাধা দিলে সেই সব ব্যক্তি ব্লাক লিস্ট হয়ে যাবে।
১২২ কিলোমিটার দীর্ঘ এই করতোয়া নদীর দখল, দূষণ রোধ ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে ২০১৪ সালে হাইকোর্টে দেয়া নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন এই নদীর পানি প্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি দখল ও দূষণ রোধে প্রায় ২ হাজার ৩৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
করতোয়া নদী দূষণরোধসহ অবৈধ দখল বন্ধ হবে এমন তথ্য জানার পর সব শ্রেনী ও পেশার মানুষ এখন অধির আগ্রহে আছেন। তাদের প্রত্যাশা দীর্ঘ দিনের এ করতোয়া নদী আবারো পুর্বের খর স্রোতা নদীতে পরিণত হোক।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


