মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৬ ৩ জুলাই ২০১৯
চলছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর। এর আওতায় ঈদুল আযহা বা কোরবানি ঈদ উপলক্ষ্যে ফ্রিজের ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। সারা দেশে মার্সেলের যে কোনো আউটলেট থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে প্রতিদিনই লাখপতি হওয়ার সুযোগ পেতে পারেন ক্রেতারা। থাকছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচারসহ হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।
ক্রেতারা বুধবার (৩ জুলাই) থেকে কোরবানি ঈদ পর্যন্ত এসব সুবিধা পাবেন।
কোরবানি ঈদকে সামনে রেখে মঙ্গলবার (২ জুলাই) রাজধানীতে মার্সেলের করপোরেট অফিসে আয়োজিত ‘ঈদের খুশি জমবে বেশি- প্রতিদিনই লাখপতি’ শীর্ষক ক্যাম্পেইনের ডিক্লারেশন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, আরিফুল আম্বিয়া ও হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান ও অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
মার্সেল আইটি বিভাগের নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া জানান, বিক্রয়োত্তর সেবাকে অনলাইনের আওতায় আনার লক্ষ্যে কাস্টমার ডাটাবেজ তৈরি হচ্ছে। সেজন্য সারা দেশে চলছে ডিজিটাল ক্যাম্পেইন। এখন চলছে সিজন ফোর। এর আওতায় দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে পণ্য কিনে ক্রেতার মোবাইল নম্বর দিয়ে তা রেজিস্ট্রেশন করতে হবে। ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষিত থাকবে। এতে করে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুতকাঙ্ক্ষিতসেবা নিতে পারেন গ্রাহক।
মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন জানান, বাংলাদেশে ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম হচ্ছে ঈদুল আযহা বা কোরবানি ঈদ। বছরের মোট ফ্রিজ বিক্রির অর্ধেকের বেশি বিক্রি হয় রোজার ঈদ থেকে কোরবানি ঈদের মধ্যে। কোরবানির পশুর গোসত সংরক্ষণের জন্য এ সময় মানুষ রেফ্রিজারেটর ও ফ্রিজার কিনেন বেশি। তাই, কোরবানি ঈদ উপলক্ষ্যে দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন মাধ্যমে ক্রেতারা প্রতিদিনই পেতে পারেন এক লাখ টাকার চেক কিম্বা নিশ্চিত ক্যাশ ভাউচার বা হাজার হাজার পণ্য ফ্রি। এসব সুবিধা দেয়ায় ক্রেতাদের ঈদ আনন্দ যেমন বাড়বে, তেমনি ডাটাবেজ তৈরির প্রক্রিয়াও আরো গতিশীল হবে।
উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় রোজার ঈদের আগেও মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি, লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার ও হাজার হাজার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি পেয়েছেন ক্রেতারা।
অনুষ্ঠানে জানানো হয়, সর্বোচ্চ গুণগতমানের আত্মবিশ্বাসে মার্সেল ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দেয়া হচ্ছে। রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার থেকে ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা



