মির্জা ফখরুল সংসদে থাকলে বিরোধীদল শক্তিশালী হতো:কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৯ ২০ মে ২০১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধীদলের অবস্থা আরো শক্তিশালী হতো। বিরোধীদল হিসেবে তাদের পারপাস সার্ভ করার জন্য তার যোগদান আবশ্যক ছিল।
সোমবার দুপুরে রাজধানীর বনানীর সেতুভবনে পদ্মা সেতুসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
বিএনপির প্রতি ইংগিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি করবে, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে তারা সংসদে যোগ দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন। অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, হেভিওয়েটের দিক থেকে মির্জা ফখরুল বিরোধীদলের হয়ে শক্তিশালী ম্যাসেজ দিতে পারতেন।
তিনি বলেন, তারা যদি সংসদের বাইরেও কথা বলেন, তাতে সরকারি দলও উপকৃত হবে। বিএনপি যদি রাজপথে আন্দোলন করে তা হলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। তবে আন্দোলনের নামে যদি সহিংসতা, জ্বালাও-পোড়াও, ভাংচুর, নৈরাজ্য সৃষ্টি করে তা হলে জনগণের নিরাপত্তার জন্য উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করা দরকার করবে।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ২ মাস ১১ দিন পর দেশে ফিরে আবার কাজে যোগদান সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কাজের উৎসাহ বেড়েছে। কমিটমেন্টও আরো গভীর হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে দায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।
ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে কাদের বলেন, চিকিৎসার জন্য দেশের বাহিরে থাকায় আমি কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চারজনকে দায়িত্ব দিয়েছেন। তারাই বিষয়টি খতিয়ে দেখবেন।
মন্ত্রিসভার রদবদল সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজের সুবিধার জন্য রদবদল প্রয়াজন পড়ে। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, উনি জাহাজের ক্যাপ্টেন। সময়ের চাহিদা মেটানো ও বাস্তবতা অনুধাবন করে এটা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কাজের গতি ও গুণাগুণ নিশ্চিত করার জন্য। সেদিকটাও প্রধানমন্ত্রী দেখছেন।
ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এদিন প্রথম রাজনৈতিক ইস্যুতে কথা বললেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





