মুজিব জন্মশতবার্ষিকীতে প্রভাব ফেলবে করোনা ভাইরাস?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৩ ৬ মার্চ ২০২০
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে এমন এক সময় যখন বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। এ অনুষ্ঠানের ওপর ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কোনও প্রভাব পড়বে কি না- অনেকেই এ প্রশ্ন করছেন।
বিশ্বের প্রায় ৮০টি দেশে করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার।
এমন প্রেক্ষাপটেই আসছে ১৭ মার্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হবে ঢাকার তেজগাঁও এলাকার পুরাতন বিমানবন্দরে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা থাকবেন।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে অতিথিদের যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য ছাড়া আতশবাজি ও কনসার্টও থাকবে। স্বভাবতই সেখানে হাজার-হাজার মানুষের সমাবেশ হবে বলে আশা করছে সরকার।
তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে বিভিন্ন দেশে লোক জমায়েত বন্ধ করে দিয়েছে সেসব দেশের সরকার। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান কাবায় প্রবেশও বন্ধ করে দিয়েছে সৌদি আরব।
ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফুটবল মাঠে দর্শক ঢুকতে দেয়া হচ্ছে না। এমনকি স্কুলও বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ বারবারই দাবি করছে, দেশটিতে করোনা ভাইরাসের কোনও সংক্রমণ হয়নি।
কিন্তু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যেসব দেশ তেকে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেসব দেশের বেশ কয়েকটিতে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। এমন অবস্থায় সেসব দেশ থেকে অতিথিরা এলে বাংলাদেশের জন্য কোনও ঝুঁকি তৈরি হবে কি-না, সেই প্রশ্ন অনেকের মনে আছে।
বিদেশ থেকে যারা বাংলাদেশে আসবেন, তদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট। এগুলো হচ্ছে
# ১৪ দিন বাসার ভেতরে নিজকে আলাদা রাখতে হবে।
# বাইরে কোনও জনসমাগমে না যাওয়া।
# জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে মুখে মাস্ক লাগানো।
প্রশ্ন হচ্ছে, শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যারা আসবেন, তাদের ক্ষেত্রে কী হবে? তাদেরও কি এ নিয়ম মানতে হবে?
পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করব। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা আশা করেন, ১৭ মার্চের অনুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন হবে। বিদেমি অতিথিদের ক্ষেত্রে কী করা হবে- সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।
মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বিষয়টা নিয়ে এখনও পরিকল্পনা চলছে। এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করা হচ্ছে, সম্পূর্ণ পরিকল্পনাটা এখনও আমাদের কাছে নেই। আমরা যখন পরিকল্পনাটা আমাদের হাতে পাব, তখন আপনাদের জানিয়ে দেব।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



