মেট্রোরেলের টিকিট সংকট কাটাতে আসছে কিউআর সিস্টেম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫১ ১৯ ডিসেম্বর ২০২৪
সম্প্রতি মেট্রোরেলের স্টেশনগুলোতে একক যাত্রার টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় সময়ই একক টিকিট না পাওয়ায় যাত্রীদের ফেরত যেতে হচ্ছে স্টেশন থেকে। এই সমস্যা সমাধানে মেট্রোরেল কর্তৃপক্ষ নতুন টিকিট কার্ড আনাসহ আলাদাভাবে কিউআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানায়, বর্তমানে মেট্রোরেলে দিনে গড়ে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী যাতায়াত করেন। এদের মধ্যে প্রায় অর্ধেক যাত্রী একক যাত্রার টিকিট ব্যবহার করেন। বাকি যাত্রীরা নিজস্ব এমআরটি কার্ড ব্যবহার করে যাতায়াত করেন। তবে ডিসেম্বরের শুরুতে একক টিকিটের সংকট দেখা দেয়। দিনে দিনে এই সংকট বেড়েই চলছে।
টিকিট সংকটের কারণ হিসেবে ডিএমটিসিএল থেকে জানানো হয়, প্রায় ২ লাখ একক যাত্রার টিকিট যাত্রীরা সঙ্গে করে নিয়ে গেছে। কিছু কার্ড নষ্ট হয়ে গেছেন। মেট্রোরেলে ন্যূনতম ৪০ থেকে ৫০ হাজার টিকিট প্রয়োজন। সেখানে বর্তমানে মাত্র ৩০ হাজার টিকিট রয়েছে। এ টিকিটের সংকট তৈরি হয়েছে।
তবে টিকিট সংকট কাটাতে কাজ করছে বলে জানায় মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ। ডিএমটিসিএল সূত্র থেকে জানা যায়, দেশের বাইরে থেকে নতুন করে ৪ লাখ ৯০ হাজার একক যাত্রার টিকিট কার্ড আনা হচ্ছে। নভেম্বর মাসে ২০ হাজার টিকিট আসলেও তা চাহিদা পূরণে যথেষ্ট নয়। আগামী সপ্তাহে আরও ২০ হাজার টিকিট আসছে। ফেব্রুয়ারি মাসে আসবে আরও ২০ হাজার। মার্চে এক লাখ এবং মার্চের পর আরও এক লাখ ৯০ হাজার টিকিট আসবে। এভাবে টিকিট সংকট কেটে যাবে। পাশাপাশি কাগজের কিউআরসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
যেভাবে চালু হবে কিউআর সিস্টেম
ডিএমটিসিএলের সাম্প্রতিক বোর্ড মিটিংয়ে কিউআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও কাজ শুরু হয়নি। দ্রিতই ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
সূত্র জানায়, টিকিট ভেন্ডর মেশিনের পাশাপাশি কিউআর সিস্টেমের জন্য আলাদা বুথ থাকবে। এই বুথ থেকে কিউআর সম্বলিত কাগজ বের হবে— যা টিকিটের কাজ করবে। এছাড়া মোবাইল স্ক্যানারের মাধ্যমে কিউআর টিকিট ব্যবহারেরও ব্যবস্থা রাখা হবে।
এই কিউআর টিকিট ব্যবহারের জন্য স্টেশনগুলোতে একটি করে আলাদা প্রবেশপথ রাখা হবে। চাইলেও এক দিনের কিউআর কাগজের টিকিট অন্য দিন ব্যবহার করতে পারবেন না যাত্রীরা। তাই এসব কার্ড যাত্রীরা নিয়ে গেলেও সমস্যা হবে না।
এ বিষয়ে ডিএমটিসিএলের ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রী সংখ্যা বাড়ছে। তাই বর্তমান যে সিস্টেম রয়েছে, এর পাশাপাশি নতুন প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই এটি চালুর কাজ শুরু করা হবে।’
র্যাপিড পাস কেনা জন্য থাকবে আলাদা বুথ
মেট্রোরেল চলাচলের জন্য ডিএমটিসিএল স্থায়ী কার্ড হিসেবে এমআরটি পাস চালু করেছিল। এজন্য সাত লাখ ২৮ হাজার এমআরটি পাস আনা হয়েছিল। সবগুলোই পাস বিক্রি হয়ে গেছে। এখন আর নতুন এমআরটি পাস আনবে না ডিএমটিসিএল। কারণ ২০১৫ সালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক কার্ডে সব গণপরিবহনের ভাড়া পরিশোধের জন্য ‘র্যাপিড পাস’ চালু করে।
ডিটিসিএ চাচ্ছে— মেট্রোরেলেও পুরোপুরি র্যাপিড পাস ব্যবহার করা হোক। এতে ক্লিয়ারিং হাউস হিসেবে ডিটিসিএ মেট্রোরেল কর্তৃপক্ষকে নিরাপত্তা কোড সরবরাহ করে আসলেও এখন আর করছে না। ফলে এমআরটি পাস আর নয়, এখন থেকে সব র্যাপিড পাস দেওয়া হবে। র্যাপিড পাস কেনার জন্য মেট্রোরেল স্টেশনগুলোতে আলাদা করে বুথ থাকবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


