মেট্রোরেল আইনের যে ধারায় যা আছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৬ ১ মে ২০২৬
দেশের জনসাধারণকে স্বল্প ব্যয়ে দ্রুত ও উন্নত গণপরিবহন সেবা প্রদানকারী মেট্রোরেলের রয়েছে শক্ত আইনি কাঠামো। সেই আইন ভাঙলে জেল-জরিমানার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তাও আছে।
মেট্রোরেল পরিচালনার জন্য প্রণীত হয় ‘মেট্রোরেল আইন-২০১৫’। প্রথম পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর করা হবে। দ্বিতীয় পর্যায়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের অন্যান্য জেলাতেও কার্যকর হবে।
মেট্রোরেল আইনের ১৭ ধারা অনুযায়ী, কর্তৃপক্ষ সবসময় সরকারের নির্দেশনা অনুসারে সেবা বাবদ যাত্রীর ভাড়ার হার নির্ধারণ করবে।
আইনের ১৯ ধারা অনুযায়ী, যাত্রী পরিবহন ভাড়া সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে এবং বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ। নির্ধারিত যাত্রী পরিবহন ভাড়ার তালিকা মেট্রোরেল স্টেশন এবং কোচের ভেতরে সহজে দেখা যায়-এমন স্থানে প্রদর্শন ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনও যাত্রীর কাছ থেকে আদায় করা যাবে না।
মেট্রোরেলের প্রতিটি কোচে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, মহিলা, শিশু ও প্রবীণদের জন্য নির্ধারিত নির্দিষ্ট সংখ্যক আসন কর্তৃপক্ষ সংরক্ষিত রাখবে বলে মেট্রোরেল আইনের ২০ ধারায় উল্লেখ করা হয়েছে।
এদিকে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ও বীমা সুবিধার বিষয়টিও এই আইনে রয়েছে। ২৫ ধারায় বলা হয়েছে, মেট্রোরেল পরিচালনাকালে উদ্ভূত দুর্ঘটনার ফলে যদি কোনও ব্যক্তি আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হন কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান; তাহলে কর্তৃপক্ষ তাকে অথবা তার পরিবারকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও পরিমাণে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
মেট্রোরেল আইনের ২৬ ধারায় বলা হয়েছে, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে কর্তৃপক্ষ তাকে নিকটস্থ চিকিৎসা সেবাকেন্দ্র বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবে।
যদি কর্তৃপক্ষ আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা সেবার ব্যবস্থা না করে; সেক্ষেত্রে তিনি নিজ উদ্যোগে তা নিতে পারবেন। তবে এ সম্পর্কিত খরচ নির্ধারিত পদ্ধতি ও পরিমাণে তাকে পরিশোধ করতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে।
আইনের ২৮ ধারায় উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ও দায়িত্বে ক্ষতিপূরণের দাবি উত্থাপনের ৯০ (নব্বই) দিনের মধ্যে সংশ্লিষ্ট (বিমা) কোম্পানির নিকট থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে দেবে।
২৯ ধারায় বলা হয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে মেট্রোরেল ও তার যাত্রী ছাড়া অন্য কোনও ব্যক্তি বা স্থাপনা ও সম্পদের ক্ষতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা স্থাপনা ও সম্পদের মালিক ক্ষতিপূরণের দাবি জানানোর ৯০ (নব্বই) দিনের মধ্যে সংশ্লিষ্ট (বিমা) কোম্পানির নিকট হতে ক্ষতিপূরণ আদায়পূর্বক ওই ব্যক্তি অথবা স্থাপনা ও সম্পদের মালিককে দেবে কর্তৃপক্ষ।
মেট্রোরেল আইনের ৩৯ ধারায় বলা হয়, কর্তৃপক্ষ (লাইসেন্সধারী) যদি মেট্রোরেল ও রেলের যাত্রীর এবং তৃতীয় পক্ষের বিমা না করেন; তাহলে সেটি হবে অপরাধ। এজন্য তিনি অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ডে বা অনধিক ১০ (দশ) কোটি টাকা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হবেন।
আইনের ৩৫ ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি মেট্রোরেল ও রেলের যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে এমন কোন কাজ করেন, তাহলে দণ্ডনীয় অপরাধ হবে। এজন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
৩৬ ধারায় উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি যদি অননুমোদিতভাবে মেট্রোরেলের টিকিট বা পাস বিক্রি করে কিংবা টিকিট বা পাস বিকৃত অথবা জাল করে, তাহলে এটিও হবে অপরাধ। সেজন্য তিনি অনধিক ১০ (দশ) বৎসর কারাদণ্ড বা ১ (এক) কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
অন্যদিকে, মেট্রোরেল আইনের ৪০ ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি টিকিট বা বৈধ পাস ব্যতিরেকে কিংবা অনুমোদিত দূরত্বের অধিক মেট্রোরেলে ভ্রমণ করেন অথবা ভাড়া এড়ানোর উদ্দেশ্যে অন্য কোনও কৌশল অবলম্বন করেন, তাহলে এসব কাজও অপরাধ বলে গণ্য হবে।
এ অপরাধে ওই ব্যক্তি মেট্রোরেলের যাতায়াতের ভাড়ার ১০ (দশ) গুণ পর্যন্ত অর্থদণ্ডে দন্ডিত হবেন। ওই অর্থ অনাদায়ে ক্ষেত্রে অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড দেওয়া হবে।
আইনের ৪৩ ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি এই আইনের অধীন অপরাধ সংঘটনে সহায়তা করেন, প্ররোচনা দেন বা ষড়যন্ত্র করেন এবং সেই ষড়যন্ত্র বা প্ররোচনার ফলে সংশ্লিষ্ট অপরাধটি সংঘটিত হয়, তাহলে সহায়তাকারী, ষড়যন্ত্রকারী কিংবা প্ররোচনাদানকারী নির্ধারিত দণ্ডে দণ্ডনীয় হবেন।
আর ৪৪ ধারায় বর্ণনা করা হয়েছে, কোনও ব্যক্তি যদি এই আইনে উল্লিখিত অপরাধের জন্য দণ্ড ভোগ করার পর পুনরায় একই অপরাধ করেন, তাহলে তিনি এই অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেটার দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন।
এই আইনের বিধানগুলোর সঙ্গে অসংগতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, এই আইন বা বিধির অধীন অপরাধের তদন্ত, বিচার, আপিল এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে ফৌজদারী কার্যবিধি প্রযোজ্য হবে বলে আইনের ৪৬ ধারায় উল্লেখ করা হয়েছে।
আর ৪৭ ধারায় বলা হয়েছে, এই আইনের ধারা ৩২, ৩৩, ৩৪, ৩৭, ৩৮ ও ৪০ এর অধীন অপরাধগুলো মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত করে বিচার করা যাবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



