মেয়ে হত্যার বিচার আল্লাহর কাছে দিলাম: প্রীতির বাবা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৬ ২৫ মার্চ ২০২২
রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যার সময় দুর্বৃত্তদের ফাঁকা গুলিতে নিহত বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন ওরফে প্রীতি হত্যার বিচার আল্লাহর কাছে দিয়েছেন তারা বাবা। তিনি সরকারের কাছে কোনো বিচার চান না।
আজ শুক্রবার (২৫ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসলে তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, পথচারী হিসেবে দুর্বৃত্তদের গুলিতে আমার মেয়ে নিহত হয়েছে। আমি কার কাছে এর বিচার চাইব। আল্লাহ হয়ত আমাদের মেয়ের মৃত্যু এভাবেই লিখেছিলেন। তাই আমি কারো কাছে বিচার চাই না।
মেয়ে হত্যার জন্য মামলা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, কোনো মামলা করা হবে না। কেই আমাকে হুমকি দেয় নাই। আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না, তাই আমাকে হুমকি দেওয়ার কিছু নেই।
তিনি আরো বলেন, সরকার যদি আমার মেয়ের হত্যার ঘটনায় কোনো সহযোগিতা করতে চায় তাহলে আমি সেটা নিতে রাজি আছি। কারণ আমার আর্থিক অবস্থা ভালো না।
সামিয়া আফরিন ওরফে প্রীতি বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা ছিলেন। তার ভাই এবার এসএসসি পরীক্ষার্থী।
এদিকে, মতিঝিলের উপ-পুলিম কমিশনার মো. আহাদ বলেন, কয়েকদিন আগে একটা নম্বর থেকে ফোন করে কয়েকদিন আগে টিপুকে হুমকি দিয়েছিল। তারা সেটা পুলিশকে জানায়নি। একজন বাইকে ছিল, আরেকজন খুব কাছ থেকে গুলি করেছে, খুবই শার্প শ্যুটার। মাত্র ৩০ সেকেন্ডে ১০টি গুলি করেছে।
তিনি আরও বলেন, পালানোর সময় যে ফাঁকা গুলি করছিল, তাতে প্রীতি নিহত হয়েছে। টিপুর স্ত্রী কমিশনার ডলি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে, আমরা তদন্ত করে দেখছি। প্রীতির পরিবার থানায় আসেনি। ডলির মামলাতেই প্রীতির বিষয়টি অন্তর্ভুক্ত আছে।
প্রসঙ্গত, গতকাল রাজধানীল শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে ছিল জাহিদুলকে বহন করা মাইক্রাবাসটি। হঠাৎ সড়কের উল্টো দিক থেকে (সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে) মুখোশধারী (কেউ বলছেন হেলমেট পরা) দুই দুর্বৃত্ত এসে জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাইক্রোবাসের কাচ ভেঙে জাহিদুলের শরীরে একাধিক গুলি লাগে।
চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। ঘটনার আকস্মিকতায় সড়কে থাকা লোকজন এদিক–ওদিক ছোটাছুটি শুরু করে। ভয়ে দোকানিরা ঝাঁপ ফেলে দোকান বন্ধ করে দেন। তখনো দুর্বৃত্তরা গুলি ছোড়া বন্ধ করেনি। একপর্যায়ে তারা সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে অন্য পাশে চলে যায়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর অনেকে খেয়াল করেন, রক্তাক্ত অবস্থায় এক তরুণীও (সামিয়া) রাস্তায় পড়ে আছেন। এ সময় কয়েকজন এগিয়ে এসে জাহিদুল, মুন্না ও সামিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















