মোবাইল ফোন দেখে দাখিল পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১৭ ১ মে ২০২৫
বরগুনায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় একটি মাদরাসাকেন্দ্রে মোবাইল দেখে নকল করে পরীক্ষা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের একটি হল থেকে ধারণ করা ৫৩ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়।
ধারণকৃত ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর লিখিত খাতার প্রথম পৃষ্ঠা থেকে একে একে শেষ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও করছেন হলে থাকা কেউ একজন। হলে থাকা আরও কয়েকজন পরীক্ষার্থী মোবাইল হাতে দেখে দেখে পরীক্ষায় উত্তর লিখছেন। এ সময় ওই হলে এক শিক্ষককেও দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে হলের মধ্যে পরীক্ষার্থীদের ভিডিওটি কে ধারণ করেছে তা জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে গত ২৩ এপ্রিল নির্ধারিত হাদিস শরিফ পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা। পরে ওই কেন্দ্রের একটি হলের পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সঙ্গে নিয়েই পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় নিয়মবহির্ভূতভাবে মোবাইল নিয়ে হলে প্রবেশসহ মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ধারণকৃত ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পরীক্ষায় অনিয়মের বিষয়ে বরগুনা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মুহা. মামুন অর রশিদ বলেন, মাদরাসায় কিছুদিন আগে একটি ঝামেলা হয়েছিল। হলে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীকে চেক করে প্রবেশ করানো হয়। পরিকল্পিতভাবে আমাকে ছোট করতে একটি চক্র ফাঁকফোকরে এ কাজ করেছে।
তিনি আরও বলেন, প্রয়োজনে আমি কেন্দ্রসচিব থেকে অব্যাহতি নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে সহায়তা করব।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিওটি দেখেছি। এটি একটি তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে অনিয়মের প্রমাণ পেলে বিধি মোতাবেক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




