যেভাবে ঘটে ভয়াবহ আগুনের ঘটনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৩ ২১ ফেব্রুয়ারি ২০১৯
বিস্ফোরণের শব্দে আশপাশের সবার মতো কিছু না বুঝেই দৌড় দেন কারখানার কর্মী মোনায়েম।
একটি দূরে গিয়ে পেছনে ফেরে দেখেন হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। সেই আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের ভবন ও রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনে।
তিনি জানান, গলিতে কিছু প্রাইভেটকারও দাঁড়িয়ে ছিলো। আগুন লাগা ভবনটির পাশে একটি কমিউনিটি সেন্টার রয়েছে। সেখানে বিয়ের অনুষ্ঠানে অতিথিরা গাড়ি নিয়ে এসেছিলেন।
মোনায়েম জানান, দ্রুত পাশের প্লাস্টিক কারখানায় আগুন ধরে যায়। সেখানে পুরাতন ফ্রিজ, নেলপালিশ ও বডি স্প্রে তৈরির কারখানা ছিলো। ভবনটির ওপরে মানুষজন পরিবার নিয়ে থাকতেন। নিচের কারখানা থেকে আগুন ওপরে ছড়িয়ে পড়ায় ধোঁয়া ও অন্ধকারে অনেকেই ভবন থেকে বের হতে পারেননি।
সোহেল নামে প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের শব্দের পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে সবাই ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা সঠিক সময়েই আসে। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারার মতো যথেষ্ট রাস্তা না থাকায় তারা ঘটনাস্থলের কাছে আসতে পারছিলেন না।
তিনি বলেন, সরু গলিতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছিল না। প্লাস্টিক কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন লাফিয়ে বাড়তে থাকে। ভবনের ভেতর থেকে মানুষ চিৎকার করতে থাকেন। চারপাশের মানুষের আহাজারিতে চকবাজারের বাতাস ভারি হয়ে ওঠে।
ব্যবসায়িক ব্যস্ত এলাকা চুড়িহাট্টা। এলাকাটিতে ঢোকার রাস্তাগুলো খুবই সরু। ফায়ার সার্ভিসের বড় পানিবাহী গাড়ি ঢুকতে না পারায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
চুড়িহাট্টায় আগুন লাগার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় ২০০ জন কর্মী কাজ করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জানান, ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সার্চ অভিযান চলছে।
ব্যবসায়িক কারণে অন্যতম ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত চকবাজারের চুড়িহাট্টা। এ এলাকাটিতে ঢোকার সড়কগুলো খুবই সরু। ফায়ার সার্ভিসের বড় পানিবাহী গাড়ি ঢুকতে না পারায় আগুন লাগার পরপরই বেগ পেতে হয় তাদের। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়।
প্রায় সাড়ে ৮ বছর আগে ঘটা পুরান ঢাকার নিমতলী ঘটনারই পুনরাবৃত্তি যেনো চকবাজারের চুড়িহাট্টার আগুন। ২০১০ সালের ৩ জুন নিমতলীর নবাব কাটরায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। এতে একটি প্লাস্টিক কারখানায় আগুন ধরে যায়। ওই কারখানাতে ছিল বিপজ্জনক কেমিক্যাল। সেই আগুনে প্রাণ হারান ১২৪ জন মানুষ। আহত হন অর্ধশতাধিক। পুড়ে যায় অসংখ্য বসতবাড়ি, দোকান ও কারখানা।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










