‘যৌক্তিক’ প্রস্তাব পেলে ড্যাপ সংস্কার: স্থানীয় সরকারমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫২ ২২ ডিসেম্বর ২০২২
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ভারসাম্যপূর্ণ নগরায়নে আগামী ৫০ বছরের বসতি পরিকল্পনা বিবেচনায় নিয়ে ঢাকায় ড্যাপ প্রণয়ন করা হয়েছে। তবুও আবাসন ব্যবসায়ীরা যৌক্তিক কোনো সংস্কার প্রস্তাব আনলে সরকার সেটাও বিবেচনা করবে।
নতুন ড্যাপে (ডিটেইলড এরিয়া প্লান) ভবন নির্মাণে জায়গা ছেড়ে দেয়ার হার আগের চেয়ে বেড়ে যাওয়া এবং ভবনের উচ্চতা কমিয়ে আনা হয়েছে বলে আবাসন ব্যবসায়ীদের অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।
বুধবার ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া পাঁচ দিনের ‘রিহ্যাব ফেয়ারের’ উদ্বোধন অনুষ্ঠানে ড্যাপ নিয়ে কথা বলেন মন্ত্রী।
এবারের মেলায় নির্মাণ সংশ্লিষ্ট ১৮০টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিচ্ছে মেলায়।
তাজুল ইসলাম বলেন, ঢাকাকে সুন্দরভাবে বসবাসযোগ্য করার জন্য ইতোমধ্যে ড্যাপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ড্যাপ এ ‘ফার’ হ্রাসের বিষয়ে অনেকের মধ্য থেকে উদ্বেগ প্রত্যক্ষ করেছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কেউ যৌক্তিক কোনো প্রস্তাব নিয়ে আসলে সেটাও বিবেচনায় নেওয়া হবে।
ক্রমবর্ধমান এ শহরে মানুষের মাথা গোঁজার ঠাঁইয়ের পাশাপাশি গাড়ি চলাচলের জন্য রাস্তা, পার্ক বা বিনোদনকেন্দ্র, স্কুল, হাসপাতালসহ প্রয়োজনীয় চাহিদাগুলো বিবেচনায় নিতে গিয়ে ভবনের উচ্চতা ও পাশে জায়গা ছেড়ে দেয়ার বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে জানান তিনি।
পরিকল্পিত ঢাকা গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ড্যাবের সভাপতি হিসেবে কোনো পার্সিয়ালিটি করিনি। আমি কারও পক্ষে-বিপক্ষে অবস্থান নিচ্ছি না। দেশের কল্যাণে কোথাও কোনো কিছু করা হলে আমি সেটা অবশ্যই করব।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) সাম্প্রতিক সময়ে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন ড্যাপে ‘ফার’ কমে যাওয়ার কারণে আবাসন খাত সংকটে রয়েছে বলে উল্লেখ করেন। অধিকাংশ অবদান রাখা আবাসন শিল্প হুমকির মুখে বলে দাবি করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি (ফিন্যান্স) ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। রিহ্যাবের পরিচালক এবং অন্যান্য নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় প্রবেশ
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে মেলায় ঢোকা যাবে। সিঙ্গেল টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপলের ১০০ টাকা। মাল্টিপল টিকেট দিয়ে একজন পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকেটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



