রাজশাহীতে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আবারো প্রাণ গেল কলেজছাত্রের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৯ ৩ অক্টোবর ২০২৩
রাজশাহী মহানগরী শেষ পর্যন্ত ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তার প্রমাণ মিলল ছিনতাইকালে ধারালো অস্ত্রের আঘাতে রাজশাহী কলেজ ছাত্রের অকাল মৃত্যুর ঘটনায়।
রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নিশাদ আকরাম ১৬ সেপ্টেম্বর ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী দেখে হেতেমখায় মেসে ফিরছিলেন। এ সময় রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়ার টার্নিংয়ে তার পথ রোধ করে মাথায় ও শরীরের অন্যান্য স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে মোবাইল ফোন এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়।
ঘটনার পর মুমূর্ষ অবস্থায় নিশাদের স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার (২ অক্টোবর) ভোরের দিকে মৃত্যু হয়। নিহতের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা চোরা সমাজপুর গ্রামে।
এর আগে ২০১৯ সালে নগরীর হেতেমখা ছোট মসজিদ এলাকায় ভোরের দিকে গ্রামের বাড়ি যাওয়ার সময় রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র আসাদির রাব্বি ছিনতাইকারীদের হাতে খুন হন।
বিগত পাঁচ বছরে এই দুই ছাত্র খুন ছাড়াও অসংখ্য জখমের ঘটনা ঘটেছে ছিনতাইকারীদের হাতে। ছিনতাইকারীরা কেবল মালামাল ছিনিয়ে নিচ্ছে না আঘাতও করছে। কোনও কোনও সময় ছাত্রদের অপহরণ করে বিকাশে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আদায় করা হচ্ছে মুক্তিপণ।
ছিনতাইকারীদের উপদ্রবে রাজশাহী মহানগরীতে কেবল রাতের বেলাতেই নয়, দিনেও সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে নারী পথচারী ও রিকশা আরোহীরা রাস্তায় বের হতে শঙ্কিত।
প্রতিদিন যত ঘটনা ঘটে সে অনুযায়ী থানায় মামলা হয় না। অধিকাংশ ক্ষেত্রেই মামলা গ্রহণের ব্যাপারে থানার অনাগ্রহের ফলে ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলেন। পাশাপাশি ধর্তব্য অপরাধে মামলা গ্রহণ না করে জিডি রুজু করার প্রবণতাও বেড়েছে।
দায়িত্বের কর্মকর্তাদের আন্তরিক তদারকি, দায়িত্ব বণ্টন ও টহল জোরদারে ব্যত্যয় ঘটায় পরিস্থিতি ছিনতাইকারীদের অনুকূলে চলে যাচ্ছে। কোনও কোনও ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। তাদের নিয়মিত টহলে কিংবা অফিসে অনুপস্থিত দেখা যায়।
সংশ্লিষ্ট এলাকায় কোনও ঘটনা ঘটলে কনস্টেবলদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ছিনতাইয়ের ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কড়া বার্তা থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গা ছাড়া ভাব পরিলক্ষিত হয়।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী