রাফির মামলাটি যেন হারিয়ে না যায় : হাইকোর্ট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৩ ১১ এপ্রিল ২০১৯
সাংবাদিক দম্পতি সাগর-রুনি কিংবা মিতু ও তনুর মত ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মামলাটি যেন হারিয়ে না যায় !
এ মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, নুসরাতের মামলার তদন্তে গাফিলতি হলে আমরা হস্তক্ষেপ করব।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন বিভিন্ন দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন বৃহস্পতিবার আদালতের সামনে তুল ধরেন। ঐ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানালে হাইকোর্ট একথা বলেন।
এসময় আদালত বলেন, আমরা যতটুকু জানি ঘটনাটি পিবিআইকে ট্রান্সফার করা হয়েছে তদন্তের জন্য। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা তদারকি করছেন। আমরা এ ঘটনায় সমভাবে ব্যথিত। আর আমরা কোনোভাবেই চাই না সাগর-রুনির মত, মিতুর মত, তনুর মত যেন এই মামলাটা না হারিয়ে যায়।
একপর্যায়ে আদালত আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমনকে উদ্দেশ্ করে বলেন, আপনারা খেয়াল রাখেন। আমরাও খেয়াল রাখছি। তদন্তের কোনো জায়গায় কোনো কারণে যদি যদি মনে হয় গাফিলতি হচ্ছে তাহলে আপনারা চলে আসবেন, আমরা ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করব।
এ বিষয়ে আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন বলেন, নুসরাতের ঘটনাটা একটা হৃদয় বিদারক ঘটনা। রাতে আমি এবং আমার পরিবারের লোকজন ঘুমাতে পারিনি। সকাল বেলা মাননীয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আদালত কোন আদেশ না দিয়ে এসব কথা বলেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান রাফির মৃত্যু হয়।
অধ্যক্ষ সিরাজ উদদৌলার মাধ্যমে যৌন হয়রানির শিকার হবার পর এ বিষয়ে অভিযোগ করায় গত শনিবার আলিম পরীক্ষা কেন্দ্রে বোরকা পরা চারজন দুর্বৃত্ত নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়।
দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়া নুসরাতের অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না বলে জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা।
এরপর মঙ্গলবার দুপুরে তার অস্ত্রোপচার হয়। আগুনে ক্ষতিগ্রস্ত নুসরাতের ফুসফুস সক্রিয় করতেই এই অস্ত্রোপচার করা হয় বলে চিকিৎসকরা জানান। এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে বিদায় নেন নুসরাত।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










