রাবির দুই শিক্ষককে ‘হত্যার হুমকি’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ২ মার্চ ২০১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ‘সর্বহারা’ পরিচয়ে এ হুমকি দিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোতাছিম বিল্যাহ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও আমীর আলী হলের প্রাধ্যক্ষ মো. আমিনুল ইসলামকে হুমকি দেয়া হয়েছে।
গেল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় একই সময়ে হত্যার হুমকি পেয়েছেন বলে তারা অভিযোগ করেছেন।
মো. আমিনুল ইসলাম বলেন, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে এক ব্যক্তি নিজেকে ‘মতিন’ নামে পরিচয় দেন। তিনি নিজেকে ‘সর্বহারা’সদস্য বলে জানান। ওই ব্যক্তি যেকোনো সময় আমাকে অপহরণ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
এর ১৫ থেকে ২০ দিন আগে ১০-১২ জন ব্যক্তি রাবির প্রভোস্ট বাংলোয় গিয়ে তাকে ‘হত্যার হুমকির’ কথা প্রহরীর কাছে বলে যায়। ওই ঘটনার ৪-৫ দিন পর তিনি বিষয়টি জানতে পারেন। গেল শুক্রবার সকালে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আমিনুল ইসলাম দাবি করেন, এর আগে ২০১৫ সালের মে মাসে চরমপন্থী পরিচয়ে এক ব্যক্তি আমার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় মতিহার থানায় জিডি করি।
তবে পুলিশ সিই ব্যাপারে কখনো খোঁজখবর নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বলেন, আমাকে হুমকি দেয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি তেমন কোনো বিত্তবানও নই। ব্যক্তিগতভাবেও কোনো শত্রু আছে বলে মনে হয় না।
‘হত্যার হুমকি’ পাওয়া অপর শিক্ষক মো. মোতাছিম বিল্যাহ বলেন, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ব্যক্তি আমাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন। সমঝোতার জন্য টাকা দাবি করেন। তবে আমি রাজি হইনি। ওই দিন রাতে মতিহার থানায় জিডি করেন।
তিনি বলেন, এখন তো সর্বহারা নেই। কোনো দুষ্কৃতকারী গোষ্ঠী হুমকি দিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, তারা আমাকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। আসছে রোববার একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে চেয়েছেন। সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, জিডি পেয়েছি। এ নিয়ে কাজ চলছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




