ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৮৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৮ ২৮ আগস্ট ২০২৬  

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন তিনি।

ঢাকার রুশ দূতাবাস জানায়, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান পুতিন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গল কামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর