রিক্সাচালকের প্রেসক্রিপশন
ড. মুনীরউদ্দিন আহমদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৯ ১৭ জুলাই ২০২০
বছর দুয়েক আগে আমার ফুলার রোডের বাসা থেকে রিক্সায় মোকাররম ভবনে যাচ্ছিলাম। এলার্জির কারণে আমার প্রায় সর্দিকাশি হয়। রিক্সায় বসে কাশছিলাম।
রিক্সাওয়ালা জিজ্ঞেস করল - স্যারের শরীর খারাপ?
বললাম- হ্যাঁ, সকাল থেকে শরীরটা একটু খারাপ।
রিক্সাচালক বলল - স্যার, জি-ম্যাক্স (অ্যাজিথ্রোমাইসিন) খান। আমি সর্দি-কাশি-জ্বর হলে ওষুধটি খাই। আপনি খেয়ে দেখেন। তিন দিনেই ভালো হয়ে যাবেন।
অ্যাজিথ্রোমাইসিন হলো ব্রোড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। একজন রিক্সাচালক আমাকে সর্দিকাশির জন্য একটি ব্রোড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিচ্ছে। বাকি পথটুকু ওর ডাক্তারি বিদ্যা নিয়ে আর কিছু না বলে গভীরভাবে ভাবতে ভাবতে অফিসে পৌঁছালাম।
ভাবছিলাম- এত বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা করে কেন ফার্মাসিস্ট হলাম, আর কেনই বা এত বছর বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করে সময় নষ্ট করলাম। রিক্সাচালক হলেই তো ওষুধ বিশেষজ্ঞ হয়ে যেতে পারতাম।
আমার ইদানীং মনে হয়, বাংলাদেশে রোগ ও ওষুধ বিশেষজ্ঞ হওয়ার জন্য ফার্মাসিস্ট ও চিকিৎসক হওয়ার দরকার নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষই জন্ম গ্রহণ করে রোগ ও ওষুধ বিশেষজ্ঞ হয়ে।
আমার এই ধারণাটি একদম পাকাপোক্ত হয়ে গেছে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে। গতকাল লন্ডন প্রবাসী আমার এক আত্মীয় সাংবাদিক করোনা সংক্রমণ ও তার ওষুধ নিয়ে একটু আলাপ করতে চেয়ে ম্যাসেন্জারে সময় চাইলেন।
আমি তাঁকে লিখেছি - করোনা ও তার ওষুধ সংক্রান্ত কোনো জ্ঞানই আমার নেই। যা ছিল সব বিলীন হয়ে গেছে। প্রতিদিন যে হারে করোনার ওষুধ ও ভ্যাক্সিন আবিষ্কার হচ্ছে, তা মনে রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই এসব নিয়ে আমি ইদানীং আর ভাবছি না। গত চার মাস ধরে আমার ব্রেনের ওপর অনেক চাপ গেছে। আর নয়। সেজন্য আমি এখন আর কোনো সাংবাদিকের সাথে কথা বলি না, কোনো টক শো'তে অংশ নিই না। আমি দেখেছি, এদেশে সত্যি কথা যারা বলে, মানুষ ভাবে- তারা চেতনায় বিশ্বাসী নয়, দেশ প্রেমিকও নয়।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীনভাবে যা ইচ্ছা বলুক, লিখুক, আর যার ইচ্ছা শুনুক, গিলুক, তাতে কার কী আসে যায়!
আজ বিশ্ববিখ্যাত নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক খবর পড়লাম। প্রতিবেদনটি পড়ে খারাপ লাগার কথা থাকলেও একটুও বিব্রতবোধ করিনি। কারণ আমার চেতনা বিলুপ্ত হয়ে গেছে। আমি জানি এদেশের মানুষ কী ধাতু দিয়ে গড়া।
পত্রিকাটি বাংলাদেশকে দশ হাজারেরও বেশি ভুয়া করোনা সার্টিফিকেট প্রদানকারী দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচয় করে দিয়েছে। ভুয়া সার্টিফিকেট প্রদানকারী গ্রেপ্তারকৃত আরও কয়েকজনের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের আর কোনো দেশে করোনার ভুয়া সার্টিফিকেট প্রদানের খবর আমি এখনো শুনিনি। অথচ আমরা নাকি উন্নতি অগ্রগতির দিক থেকে সিংগাপুর কানাডাকে ছাড়িয়ে গেছি।
মনে রাখা দরকার- বিশ্বে আমাদের চেয়েও অনেক দরিদ্র দেশ রয়েছে। ওসব দেশের মানুষের আমাদের মতো এত অধঃপতন হয়নি, কখনো হবেও না।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

