শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী - উপমন্ত্রীরাও
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৬ ৭ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
শপথ নিয়েছেন মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রী - উপমন্ত্রীরাও । সোমবার বিকেল সাড়ে ৩টায় এ শপথ অনুষ্ঠান শুরু হয়।
বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথ পড়ান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের ২৪ জন মন্ত্রীকে শপথ পড়ানো হয়।
সংবিধান অনুযায়ী নতুন এই মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশের নতুন সরকার গঠন হলো।
নতুন মন্ত্রিসভা শপথ নেয়ায় আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হলো।
নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী যারা হলেনঃ
কামাল আহমেদ মজুমদার-শিল্প মন্ত্রণালয়, ইমরান আহমেদ চৌধুরী-প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রণালয়, জাহিদ আহসান রাসেল-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নসরুল হামিদ-বিপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, আশরাফ আলী খান খসরু-মৎস্য ওপ্রাণিসম্পদ মন্ত্রণালয়, মুন্নুজান সুফিয়ান-শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, খালিদ মাহমুদ চৌধুরী-নৌপরিবহন মন্ত্রণালয়, জাকির হোসেন-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শাহরিয়ার আলম-পররাষ্ট্র মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন-জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বপন ভট্টাচার্য-স্থানীয়সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জাহিদ ফারুক-পানিসম্পদ মন্ত্রণালয়, মুরাদ হাসান-স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, শরীফ আহমেদ-সমাজকল্যাণমন্ত্রণালয়, কেএম খালিদ-সংস্কৃতি মন্ত্রণালয়, এনামুর রহমান-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মাহবুব আলী-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
টেকনোক্র্যাট কোটায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
নতুন মন্ত্রিসভায় উপমন্ত্রী হলেনঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার (বাগেরহাট-৩); পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২) ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯)।
সব মিলিয়ে টানা তিনবারসহ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নিলেন। এবারের ৪৭ জনের মন্ত্রিসভায় ২৭ জনই নতুন মুখ নিয়ে করেছেন ইতিহাস। আর এই ঐতিহাসিক নবযাত্রায় নতুনদের প্রতি আস্থা রাখলেন তিনি।
সদ্য সমাপ্ত গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আওয়ামী মহাজোট পায় ২৮৮টি। যার মধ্যে ২৫৭টিতেই জয় পায় আওয়ামী লীগ। অন্যদিকে যার মধ্যে জাতীয় পার্টি ২২টি আসন।
আর জোটের শরিকদের মধ্যে জাসদ ৩ টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্পধারা ২টি, তরীকত ফেডারেশন ১টি ও বাংলাদেশ জাসদ ১ টি আসন লাভ করে।
অন্যদিকে, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জোট পায় মাত্র সাতটি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩টি আসনে।
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জোট ফলাফল প্রত্যাখ্যান করে। ফলে জয় পাওয়া ৭ এমপি শপথ নেননি।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হন।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
এরই পরিপেক্ষিতে গতকাল রবিবার মন্ত্রীপরিষদ সচিব মন্ত্রিপরিষদের নাম প্রকাশের সাথে সাথে সংবাদ সম্মেলনে জানান আজ মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর আগে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি জোটের বর্জনের আওয়ামী লীগ তৃতীয়বারের মত জয়ি হয়। ওই সময় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দু'জন উপমন্ত্রী ছিলেন সেই মন্ত্রিপরিষদে। পরে কয়েক দফা রদবদল করে ৫২ সদস্যের মন্ত্রিসভায় স্থির হয়।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



