শাকসবজি উৎপাদন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪১ ২ জানুয়ারি ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য ফসলের ন্যায় শাকসবজি উৎপাদনেও আমরা ব্যাপক উন্নতি সাধন করেছি। এসব উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী জাতীয় সবজি মেলা উপলক্ষে বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সবজি মেলা ৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এবারের মেলার প্রতিপাদ্য ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি’।
শেখ হাসিনা বলেন, সুস্থ-সবলভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। পুষ্টির চাহিদা পূরণে শাকসবজির অবদান অনন্য। এসবে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থসহ অন্যান্য অনেক পুষ্টি উপাদান।
তিনি বলেন, আমাদের দেশের মাটি ও জলবায়ু বিভিন্ন সবজি চাষের জন্য খুবই উপযোগী। স্বল্প সময়ে ও স্বল্প যত্নে চাষ করা যায় বলে অর্থনৈতিক দিক কর্মসংস্থান এবং পুষ্টি বিবেচনায় শাকসবজি চাষের গুরুত্ব অপরিসীম।
প্রধানমন্ত্রী বলেন, উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ শাকসবজি উৎপাদনে গুরুত্ব প্রদান করতে হবে। খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। উন্নত ও উচ্চফলনশীল শাকসবজির জাত, প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরো সচেষ্ট হতে হবে।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার পরই কৃষিখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। বঙ্গবন্ধু ২৫ বিঘা পর্যন্ত জমির মালিকদের খাজনা মওকুফের পাশাপাশি উন্নত পদ্ধতিতে চাষাবাদ, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ম্ভরতা অর্জনের উদ্যোগ নিয়েছিলেন।
সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন করছে। সার, বীজসহ সব কৃষি উপকরণের মূল্যহ্রাস, কৃষকদের সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, কৃষকদের নগদ সহায়তা, কৃষি যান্ত্রিকীকরণ ও ই-কৃষির সম্প্রসারণসহ গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিপণন ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করা হয়েছে। কৃষকের বাজার স্থাপনের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। কৃষিতে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে।
উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের নিরন্তর প্রচেষ্টায় সুস্থ-সবল পুষ্টিসমৃদ্ধ মেধাবী জাতি গঠনে জাতীয় সবজি মেলা ২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাণীতে প্রধানমন্ত্রী জাতীয় সবজি মেলা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং মেলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এছাড়া এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










