শীতকালে গলা ব্যথা সারানোর ঘরোয়া টোটকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩২ ১২ ডিসেম্বর ২০২২
ঋতুর পরিবর্তনে সবাই সর্দি, কাশি, গলা ব্যথার সমস্যায় ভোগেন। বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি ঠাণ্ডা লাগে। গলা ব্যথার কারণে কথা বলতে, ঢোক গিলতে খুবই কষ্টকর পরিস্থিতিতে পড়তে হয়। অতিরিক্ত ব্যথা হলে গলা অনেক সময় ফুলেও যায়।
গলার কষ্টে চটজলদি উপশম পাওয়া বেশ কঠিন। একবার শুরু হলে পুরোপুরি সারতে অনেক সময় নেয়। তবে, গলা ব্যথার সমস্যা থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া টোটকা কাজে লাগাতেই পারেন। দেখে নিন সেগুলো কী কী...
> সর্দি-কাশি, গলা ব্যথা সারানোর জন্য ব্যবহৃত প্রাচীনতম প্রতিকারগুলোর মধ্যে একটি হলুদ। এক গ্লাস দুধে এক চা চামচ হলুদ দিয়ে ফুটিয়ে নিন। এবার এই গরম দুধ পান করুন।
> গলা ব্যথা সারানোর আরেকটি দাওয়াই হল আদা চা। আপনি প্রতিদিন চা যেভাবে প্রস্তুত করেন সেভাবেই করুন। তাতে কিছুটা ফ্রেশ আদা থেঁতো করে দিয়ে দেবেন।
> সর্দি, কাশি, গলা ব্যথা সারাতে তুলসী দারুণ কার্যকর। এক গ্লাস পানিতে কয়েকটা ফ্রেশ তুলসী পাতা, গোলমরিচ, লবণ ও আদা দিয়ে ফুটিয়ে নিন। কিছুক্ষণ ফোটানোর পর ছেঁকে নিন। এটি গরম গরম পান করুন।
> লেবু পানির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি গলা ব্যথা নিরাময়ে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি সরবরাহ করে।
> সাধারণত আমরা খাবার ও পানীয়ের স্বাদ বাড়াতে পুদিনা পাতা ব্যবহার করি। কিন্তু জানেন কি, এটি গলা ব্যথা এবং ঠাণ্ডা লাগা নিরাময়েও কার্যকর? পুদিনা ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এক কাপ পানিতে কয়েকটা পুদিনা পাতা দিয়ে কিছুক্ষণ ফোটান। তারপর এটি গরম থাকা অবস্থায় পান করুন। এতে লবণ বা চিনি মেশাতে পারেন। আপনি চাইলে পাতাগুলো চিবিয়েও খেতে পারেন।
> ঠাণ্ডা লাগা সারাতে মধু খুবই কার্যকরী। এক গ্লাস গরম পানিতে দুই চামচ মধু মিশিয়ে পান করুন। এছাড়া, পানিতে না মিশিয়ে সরাসরি দুই চামচ মধু খেতেও পারেন। তবে ডায়াবেটিস রোগীরা মধু খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।
> আপেল সাইডার ভিনেগার গরম পানিতে মিশিয়ে গার্গল করলে ব্যথা উপশম হয়, পাশাপাশি গলা ব্যথা নিরাময় করে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এক গ্লাস গরম পানিতে দুই চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এটি দিয়ে কিছুক্ষণ গার্গল করুন। এতে স্বস্তি পাবেন।
> লবণ পানি গলা ব্যথা উপশম করার সবচেয়ে দ্রুত এবং কার্যকর উপায়। প্রদাহ কমাতেও সাহায্য করে লবণ পানি। এক গ্লাস গরম পানিতে এক চামচ লবণ দিন। লবণ দ্রবীভূত না হওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকুন। লবণ পানি দিয়ে প্রতিদিন গার্গল করুন।
> এক বাটি গরমাগরম স্যুপ গলা ব্যথা উপশম করতে পারে। তবে খেয়াল রাখবেন স্যুপ যেন বেশি মশলাদার বা নোনতা না হয়। এটি সর্দি, কাশি এবং মাথাব্যথা কমাতেও সাহায্য করবে। তবে, টমেটো স্যুপ এড়িয়ে চলুন, কারণ এতে গ্যাস, অ্যাসিডিটি হতে পারে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















