শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত সৈয়দ আশরাফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৬ ৫ জানুয়ারি ২০১৯
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রয়াত সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মরদেহে ফুল দিয়ে শেষবারের মতো প্রয়াত এ রাজনীতিককে বিদায় জানিয়েছেন তারা।
শনিবার সন্ধ্যার পর বেইলি রোডের ২১ নম্বর বাড়িতে নেয়া হয় প্রয়াত সৈয়দ আশরাফের মরদেহ। এর আগে সন্ধ্যায় ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-০৮৯) তার মরদেহ দেশে আনা হয়।
সন্ধ্যা ৭টায় প্রয়াত সৈয়দ আশরাফের কফিনবন্দি মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইলি রোডের বাসায় আনা হয়। সেখানে তাকে শেষবারের মতো দেখতে আগে থেকেই অবস্থান করছিলেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে সমবেত হন ময়মনসিংহ ও কিশোরগঞ্জের নেতাকর্মীরাও; যেখানে শৈশব ও যৌবনের সময়গুলো কেটেছে সৈয়দ আশরাফের।
আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাড়াও তাকে শ্রদ্ধা জানান বিচারপতি, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, সামাজিক- সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতা ও দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক কর্মীরা।
শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, সৈয়দ আশরাফ ছিলেন রাজনীতির দিকপাল। বাংলাদেশের রাজনীতিতে তার অনস্বীকার্য অবদান, যা তাকে অবিস্মরণীয় করে রাখবে। সব সময় সাধারণ জীবন-যাপন করতেন। রাজনীতি ও পরিবারের মধ্যে সব সময় রাজনীতিকে প্রাধান্য দিতেন তিনি। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে উনার কাছে আমি অনেক কিছু শিখেছি। সত্যিই তাকে ভোলা যাবে না। আদর্শের দিক থেকে তিনি কখনও সরে আসেননি। ‘সহজ-সরল জীবন-যাপন করা সৈয়দ আশরাফকে তার রাজনৈতিক আদর্শের জন্য আওয়ামী লীগসহ অন্যান্যরাও তাকে ভুলতে পারবে না। তিনি বাংলাদেশের রাজনীতিতে অনুসরণীয় হয়ে থাকবেন।’
গত ৩ জানুয়ারি ব্যাংকক সময় রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
জাতীয় চার নেতার অন্যতম ও মুক্তযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী হয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। টানা দুইবার মুক্তযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির সাধারণ সম্পাদক ছিলেন কিশোরগঞ্জ-১ আসনে পাঁচবারের এই সংসদ সদস্য।
বেইলি রোডের সরকারি বাসভবন থেকে নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হবে আশরাফের মরদেহ। রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা হবে। এরপর হেলিকপ্টারে করে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হবে তার জেলা কিশোরগঞ্জে। ১২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা হবে।
এরপর তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগা মাঠে সম্পন্ন হবে।
সেখান থেকে মরদেহ ঢাকায় নিয়ে এসে বাদ আসর বনানী কবরস্থানে দাফন হবে সৈয়দ আশরাফকে।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





