সংসদীয় কমিটির সভাপতি হতে আগ্রহী নন ‘সিনিয়ররা’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৫ ১২ জানুয়ারি ২০১৯
নির্বাচনে বিজয়ের পর শনিবার আওয়ামী লীগ প্রথম বৈঠক করছে । আওয়ামী লীগের এই ওয়ার্কিং কমিটির মিটিংয়ে দল এবং সরকারকে আলাদা করে পরিচালনার ব্যাপারে একটি নীতিনির্ধারণী কৌশল দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের রাখতে চাইলেও তাতে আগ্রহী নন সিনিয়র নেতারা। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আওয়ামী গঠনতন্ত্র অনুযায়ী দলটির মূল ক্ষমতা হলো কার্যনির্বাহী সংসদের। যেখানে প্রেসিডিয়াম সদস্য সবচেয়ে ক্ষমতাবান। এরপরেই সম্পাদক মণ্ডলী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগে উপদেষ্টামণ্ডলী হলো একটি অলঙ্কারিক পদ। এবারের নির্বাচনের পর আওয়ামী লীগের প্রায় সব শীর্ষ নেতা মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছেন।
শীর্ষ নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আছেন বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শেখ সেলিম ও মহিউদ্দিন খান আলমগীর। এরা সবাই পূর্বে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং মতিয়া চৌধুরী ও মোহাম্মদ নাসিম দশম সংসদে মন্ত্রী ছিলেন। শেখ সেলিম ৯৬’র সরকারে মন্ত্রিত্ব পেলেও পরে আর মন্ত্রী হতে পারেননি। এবার মন্ত্রী হতে পারেননি দলের আরও দুই শীর্ষ নেতা ও উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু। আওয়ামী লীগের গঠনতন্ত্রে উপদেষ্টামণ্ডলীর সদস্যদের জন্য নির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই।
একটি সূত্র জানায়, আওয়ামী লীগের প্রবীণ নেতাদের কাজে লাগানো দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডিয়াম সদস্যরা দলের নীতি নির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারলেও উপদেষ্টামণ্ডলীর সেরকম কোনো কাজের সুযোগ নেই। তাই যে সকল উপদেষ্টা মন্ত্রী হতে পারেননি তাদেরকে কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে দলের প্রধান ও সভাপতি শেখ হাসিনা চিন্তাভাবনা করছেন।
জানা গেছে যে, তাদেরকে দলের সংসদীয় কমিটির চেয়ারম্যান করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনার একটি প্রক্রিয়া চলছে। সিনিয়র নেতারা যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদেরকে সেসব কমিটিতে নেওয়া হবে। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অনেক সিনিয়র নেতাই সংসদীয় কমিটিতে যেতে আগ্রহী নন। দুইবার সংশ্লিষ্ট সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা শেখ ফজলুল করিম সেলিম এই দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
তবে তিনি প্রেসিডিয়াম সদস্য হওয়ায় দলের হয়ে কাজ করতে পারবেন। দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমুও সংসদীয় কমিটির চেয়ারম্যান হতে আগ্রহী নন। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, সাময়িকভাবে তাদের এমন আবেগ, মান-অভিমান থাকতেই পারে। তবে প্রধানমন্ত্রী যখন তাদেরকে যে নির্দেশনা দিবেন, তা তারা নিশ্চয়ই পালন করবেন। সেখানে তাদেরকে সংসদীয় কমিটির সভাপতি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





