সকালবেলার রৌদ্রে!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২১ ২৩ সেপ্টেম্বর ২০২০
কেমন হয় সকালবেলার রোদ? কোন সকালের রোদ? সূর্য তার সমস্ত ঐশ্বর্য নিয়ে পুড়িয়ে দেয়া গ্রীষ্মের সকালবেলার রোদ? দীর্ঘ বর্ষণের পর হঠাৎ আলোর ঝলকানি দেয়া সকালবেলা? পানির তল থেকে জেগে ওঠা নরম মাটির শরীরে লাগা আশ্বিনের সকালের রোদ; নাকি শীতের সকালবেলার রোদ? কোন সকাল আর কোন সকালবেলার রোদ?
আচ্ছা, বিভূতিভূষণ যখন একা একা হেঁটে যেতেন তার সময়ের পথ ধরে, তিনি কি সকালবেলার রোদের সঙ্গে তখন কথা বলতেন? বলতেন! আর সকালবেলার রোদের সঙ্গে যদি তার কথাই না হবে তাহলে এমন ভাবনা সৃষ্টি করেন কী করে জীবনানন্দ দাশ? ‘মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকালবেলার রৌদ্রে: কুঁড়েমির আজিকে সময়।’
মনীষী, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর সকালবেলার রৌদ্র, রোদ্দুর- রোদের সঙ্গে কথা বলতে পারতেন দীর্ঘ সময় ধরে। তিনি সকালের রোদের রং দেখতে পেয়েছিলেন, ঘ্রাণ পেয়েছিলেন, সেসব রোদের বর্ণনা আছে ‘ছিন্ন পত্রাবলী’র পাতায় পাতায়।
এখনো পৃথিবীতে সকালবেলা আছে। সকালের রোদ আছে। সেই রোদটাকে চেনার, তার সঙ্গে কথা বলার একটু অবসর কেবল খুঁজে নিতে হয়। আমরা এটি খুঁজতে কখনো যাই বিক্রমপুরের ছাতিয়ানতলীতে; কখনো যাই নদীর ঘ্রাণমাখা গ্রাম ঝনকি আবার অরণ্যঘেরা গ্রাম হাটুরিয়াচালা।
সকালবেলার রোদ কেমন হয় তা আমাদের চিনিয়ে দেয় লালমাটির ভাওয়াল গড়ের হাটুরিয়াচালার মকশ্ বিলের পাড়ে একলা দাঁড়িয়ে থাকা হিজলগাছটি। তার মাথায়, পাতার আড়ালে বসে সকালের রোদ গায়ে মেখে এ শেষ হেমন্তেও ডেকে ওঠে চিরবিরহী কণ্ঠে ঘুঘু পাখি।
মানুষের গল্পকার শেখর ইমতিয়াজের গ্রাম হাটুরিয়াচালা। শহুরে কবি ইরাজ আহমেদকে ডাক পাঠায় হাটুরিয়াচালা। সঙ্গী হই আমি। আমরা সকালবেলার রোদ দেখব বলে, ঝিমধরা দুপুর আর শিশিরের শব্দের মতোন সন্ধ্যানামা দেখবো বলে ছুটে যাই হাটুরিয়াচালা।
সেখানে লাউয়ের জাংলার নিচে, কচি লাউপাতার ছায়ায় নেমে বেড়ায় ঝুট শালিক। তারা আমাদের চিনিয়ে দেয় সকালের রোদ। অনেক দূরে বিলের জলের ওপর মাছধরার নৌকা, পানিতে ঝিলিক দেয়া আলো আমাদের বলে দেয় সকালবেলার রোদ কেমন হয়।
এরপর রোদের রং ডানায় মেখে, রোদের ঘ্রাণ নিয়ে উড়ে যায় চিল। আমাদেরও তো ফিরে আসতে হয় নাগরিক এসব জঞ্জালে। কিন্তু সেই সকালবেলার রোদ থেকে যায় অন্য কোথাও! গ্রামে গ্রামে মোড়া এদেশে আমিও গ্রামের ছেলে। ঝনকি আমার গ্রামের নাম।
যখন থেকে বোধ, তখন থেকেই রোদের সঙ্গে মাখামাখি সখ্য আমার। শীতবেলার সকালের রোদ সত্যি সত্যি সোনার চেয়ে দামি ছিল আমাদের কৈশোরে। সুকান্তের কবিতা আমাদের ছেলেবেলায় বুঝিয়ে দিয়েছে শীতের সূর্য আর রোদ কতটা প্রয়োজনীয়!
আমরা খেজুরপাতায় বোনা পাটিতে সকালবেলার রোদে পিঠ দিয়ে বসতাম। হাতে থাকতো খেজুর রসের বাটি আর সাজিতে মুড়ি। কেউ যদি আমাদের সেই রোদ আটকাতো আমরা বলতাম, ‘ওই ছেওয়া ছাড়’; মানে তোর, তোমার বা আপনার ছায়াটা সরিয়ে দিন, রোদটা আটকাবেন না।
আমরা মাঝে মাঝে এমন সকালবেলার রোদ দেখার জন্য তো ছুটে যাই পাহাড়ে, সমুদ্রতীরে, অরণ্যে। প্রশ্ন হলো তার দেখা কী পাই? আমাদের কথা কি হয় সেই রোদের সঙ্গে? হয়! হয়তো হয়, হয়তো হয় না। সকালবেলার খোলা জানালা। পূব দিক থেকে ঘরে ঢুকে আলো। উত্তর দিক দিয়ে ঢুকে শীতল বাতাস। ধুলিরও অবাধ উড়ে আসা।
ঠিক তখনি বেজে উঠেন রবীন্দ্রনাথ। ‘আকাশ ভরা সূর্য-তারা’ গেয়ে উঠেন জর্জ বিশ্বাস, মানে আমাগো ব্রাত্যজন গায়ক দেবব্রত বিশ্বাস। এমন নিজস্ব ঢং তার গলায়। অথবা গেয়ে উঠলেন, ‘ও দয়াল, বিচার করো..’ অখিলবন্ধু ঘোষ। তখন সকালবেলাটা আর সকালবেলার রোদকে সত্যি সত্যি অন্যরকম মনে হয়, আপন আপন।
এ রোদে ভেসে ভেসে ধ্রুপদী বাংলা গান নিয়ে চলে আসেন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, আহলাদী গলায় রবীন্দ্রনাথের গান নিয়ে আসেন রীতা ঘটক। আর সকালের রোদের সঙ্গে প্রতিদিনই আসেন জীবনানন্দ, আবুল হাসান, জয় গোস্বামী এবং ভাস্কর চক্রবর্তী-শীতকাল কবে আসবে সুপর্ণা’র কবি। আর আসে পাখিদের বাগানবাড়ি!
লেখক: ফজলুর রহমান
সিনিয়র সাংবাদিক
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু



