সরকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে: ড. কামাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৬ ১ মার্চ ২০১৯
ড. কামাল হোসেন
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলার মাটি কোনো স্বৈরাচারকে মেনে নেয়নি। অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না। জনগণ দেশের মঙ্গল চায়।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ দখলে নেব। সংবিধানের মধ্য থেকে ঐক্যের ভিত্তিতে দেশ শাসন করব।
২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তলন দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
তিনি বলেন, জনগণ অসহায় বোধ করছে। কারণ তারা দেশের মালিক হিসেবে সরকারের কাছ থেকে যে শ্রদ্ধা পাওয়ার কথা তা পাচ্ছেন না। জনগণ ৫৫ হাজার বর্গ মাইলের ক্ষমতার মালিক। এই স্বাধীনতার জন্য দেশের জনগণ যুদ্ধ করেছিল।
সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশে মালিকানা দিবস পালনের আহ্বান জানান কামাল হোসেন।
তিনি বলেন, সরকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করলে লোক পাবেন না। সারাদেশ থেকে বিভিন্ন ভাবে কিছু লোক জড়ো করতে পারবে।
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, গতকাল জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে আপনাদের থাপ্পর মেরেছে। বলে দিয়েছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ইতিহাস কোনো দল বা ব্যক্তির করে নিতে পারবে না। ক্ষমতায় যারা আছেন তারা চেতনার কথা বলে ব্যবসা করে।
তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনে কি দেখলাম, মানুষ ভোটে যায়নি। জনগণ বলে দিয়েছে, তোমরা ডাকাত তোমাদের অধীনে ভোট করতে চাই না।
জেএসডির সিনিয়র সহসভাপতি এম এ গোফরান সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার সাধারণ সম্পাদক শাহ আহমেদ বাদল প্রমুখ বক্তব্য রাখেন।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



