সহিংসতাকারীরা দেশ-জাতির শত্রু, তাদের প্রতিহত করুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:১৬ ৫ আগস্ট ২০২৪
তথাকথিত কোটা আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রু, তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।
রবিবার (৪ আগস্ট) সকালে পৃথক দুইটি কর্মসূচির সূচনালগ্নে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত 'ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, তারা শুরুটা করেছিল 'কোটা আন্দোলনের' নামে, তারা তাদের কথা রাখেনি। এখন দেশব্যাপী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে দিশেহারা অছাত্র ও সুবিধাবাদীরা। তথাকথিত আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রু, তাদের প্রতিহত করতে হবে।'
তিনি আরো বলেন, সবাই মিলে এদের চিহ্নিত করে অনতিবিলম্বে জাতির সামনে এই ছদ্মবেশী ছাত্রদের মুখোশ উন্মোচন করতে হবে। তবুও জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাস ও 'গুজব সন্ত্রাস' থেকে দেশকে আমাদের বাঁচাতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পরবর্তীতে 'পুঠিয়া উপজেলার ৬টি ইউনিয়নের রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইন্টিন্যান্স প্রোগ্রাম-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুস্থ নারী কর্মীদের সার্টিফিকেট বিতরণ ও সঞ্চয় অর্থ ফেরত প্রদান' অনুষ্ঠানে পল্লীর নারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, 'মা-বোনেরা, আপনারা খেয়াল রাখবেন যে আপনার সন্তান কিংবা ভাই কার সঙ্গে মেশে, কোথায় যায়, কী করে। তাদেরকে ফেসবুক আসক্তিতে জড়াতে দিবেন না। অসৎ সঙ্গ ঘরের বাইরে নিয়ে সহিংসতায় উস্কে দিচ্ছে কিনা তাও খেয়াল রাখুন। কারণ এই ছাত্ররাই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের যত্ন নিতে হবে।'
এর আগে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল করিম এবং উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে









