সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করতে পারে ডিবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৬ ১৮ মার্চ ২০২৩
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।
ডিবি প্রধান বলেন, ওই জুয়েলারির দোকানের মালিক আরাভ খান পুলিশ সদস্য খুনের আসামি, বিষয়টি জানানো হয়েছিল সাকিবকে। তারপরও দুবাই গেলেন তিনি। বিষয়টি দুঃখজনক। তদন্তের প্রয়োজনে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এর আগে গতকাল (১৫ মার্চ) দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাকিব। তবে উদ্বোধনী মঞ্চে এ তারকা ক্রিকেটার না উঠেই ১০ মিনিটের মধ্যে সেখান থেকে চলে যান। আর এই অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চে দর্শক মাতান সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি হিরো আলম।
প্রসঙ্গত, ২০১৮ সালে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে খুন হন পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান। পরে লাশ গুম করার জন্য গাড়িতে করে গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গলে নেয়া হয়। সেখানে লাশের ওপর পেট্রোলে ঢেলে আগুন দিয়ে ঝলসে দেয়া হয় ওই পুলিশ সদস্যের চেহারা।
সেই হত্যা মামলার অভিযোগপত্র অনুযায়ী দেশ পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়। সম্প্রতি দুবাইতে আরাভ জুয়েলারি শপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিষয়টি ফের আলোচনায় উঠে আসে। কেননা, কোটি কোটি টাকার ওই জুয়েলারি শপের মালিক হচ্ছেন পুলিশ খুনের মামলার দেশ পলাতক আসামি আপন। যিনি এখন আরাভ খান নামে পরিচিত।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

