সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৫ ১৩ নভেম্বর ২০২৩
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গার্মেন্টসকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা রয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি সদস্যরা। ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সোমবার সকালে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। আগের দফা অবরোধের তুলনায় এদিন যান চলাচলও বেড়েছে। তবে কিছুটা কম।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দোকানপাট, সাধারণ জীবনযাত্রা, কর্মযজ্ঞ স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের পাশাপাশি চলাচল করছে ব্যক্তিগত গাড়িও। যদিও দূরপাল্লার গাড়ি চলছে না।
অবরোধ পরিস্থিতিতে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। ফার্মগেট, শাহবাগ, মগবাজার, মহাখালী ও বাড্ডাসহ প্রায় পুরো ঢাকাতেই পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টও রয়েছে। সন্দেহজনক কিছু দেখলে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকালে আব্দুল্লাহপুরে গাড়িতে আগুন দেয়ার সময় এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব। এ ছাড়া সকাল থেকে ঢাকার আর কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।
রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










