১০ম গ্রেড সহ ৫ দফা দাবি
সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আলটিমেটাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪৬ ৭ সেপ্টেম্বর ২০১৯
সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ ৫ দফা দাবি জানিয়েছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ‘ইনস্টিটিউট অব সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’ (আইডিএসইবি)।
আগামী ১ মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংগঠনটির পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবার হুমকি দেয়া হয়েছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যসহ দাবিনামা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মইনুল হক চৌধুরী দুলাল। সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগামী দিনের কর্মপরিকল্পনার কথা জানান আইডিএসইবি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর তুষার।
সংবাদ সম্মেলনে ১০ম গ্রেডে বেতন ছাড়াও কানুনগো ও উপ-সহকারি সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির লক্ষ্যে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্তদের দ্রুত জিও (সরকারি আদেশ) জারি, সব দপ্তরে সার্ভেয়ার ও সমমান পদের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ (সার্ভেয়িং টেকনোলজি) প্রতিস্থাপন, ওই পদের সব কার্যক্রম কারিগরি সংশ্লিষ্ট বিধায় সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা এবং দেশের সব দপ্তরে সার্ভেয়ার ও সমমানের শূন্যপদে দ্রুত নিয়োগ দেয়ার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে মইনুল হক চৌধুরী দুলাল বলেন, ভূমি মন্ত্রণালয়ের কানুনগো ও উপ-সহকারি সেটেলমেন্ট অফিসার পদে দীর্ঘ ১৬ বছর ধরে কোনো পদোন্নতি বা নিয়োগ নেই। এ কারণে এক হাজার ৪০০টি পদের মধ্যে এক হাজার ২৫০টি পদ শূন্য রয়েছে। এ সব শূন্য পদ পূরণে আদালতের ৮টি মামলার রায় বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সুপারিশ চেয়ে পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০১৬ সালে পিএসসি দ্রুত নিয়োগের সুপারিশ করেছে। এরপর সুপারিশপ্রাপ্তদের জিও জারির বিষয়ে ভূমিমন্ত্রী গেল ২৮ এপ্রিল নথি অনুমোদন করলেও এখনো জিও জারি করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক।
সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়, সরকারের সব দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। অথচ উক্ত বৈষম্য দূর করার লক্ষ্যে ‘সকল ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেড’ প্রদানে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে।
আগামী এক মাসের মধ্যে ওই অনুশাসন বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান আইডিএসইবি’র নেতারা। সরকার তাদের দাবিগুলো যথাযথ মূল্যায়ন করে দরকারি ব্যবস্থা নেবে, এমন আশা জানিয়ে তারা বলেন দাবি মানা না হলে সারাদেশে সার্ভেয়ার ও সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত বঞ্চিত ভুক্তভোগীরা নিয়মতান্ত্রিক ধারাবাহিক আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলন শেষে সংগঠনের সারাদেশ থেকে আগত সদস্যরা সাংগঠনিক সভায় মিলিত হন। এসময় সংগঠনের চলমান কার্ক্রম ও আগামী দিনের কর্পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তারা।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










