সিটিজেন টিভিকাণ্ড তদন্তে দুদকে আবেদন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৮ ২৪ জুন ২০২৪
সিটিজেন টিভি কাণ্ডে এমপি শফিকুর রহমান, নাফিজ শারাফাতসহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে তদন্তে পরিচালনা করার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। রোববার (২৩ জুন) দুদক চেয়ারম্যান বারবার এ আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, শফিকুর রহমান একজন আইনপ্রনেতা ও সাংবাদিক নেতা হওয়া সত্ত্বেও উক্ত বিষয়ে কোনো ধরণের আইনি পদক্ষেপ গ্রহণ না করা সন্দেহজনক। এ ব্যাপারে তার দুর্নীতি তথা মানি লন্ডারিং থাকতে পারে।
এ কারণে সাবেক পুলিশ মহাপরিচালক বেনজীর আহমেদের দুর্নীতির বিরুদ্ধে চলমান তদন্তে উল্লেখিত পত্রিকা প্রতিবেদন-এর বিষয়বস্তু সমূহ আমলে নিয়ে শফিকুর রহমান, নাফিজ শারাফাত, রাজ্জাকুল হোসেন টুটুল ও সংশ্লিষ্ট অন্যান্যদের একই সাথে তদন্ত করা বা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় এই আবেদনে।
আবেদনে আরও বলা হয়, পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্ত চলমান রয়েছে। রিট আবেদন রীট পিটিশন ৪৪২৫/২০২৪-এর প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর হাইকোর্ট ডিভিশন দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে দুই মাসের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেছেন।
গত ৩১ মে একটি পত্রিকায় 'বাসা থেকে তুলে শেয়ার কেড়ে নিলেন বেনজীর, অভিযোগ এমপি শফিকুরের’, একই দিন আরও একটি অনলাইনে ‘গভীর রাতে তুলে নিয়ে সিটিজেন টিভির শেয়ার কেড়ে নেন বেনজীর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
উক্ত প্রতিবেদন সমূহের মাধ্যমে আমরা অবগত হয়েছি, সিটিজেন টিভির চেয়ারম্যান ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন, তাকে গভীর রাতে তার বাসা থেকে একজন (নাফিজ শারাফাত) বেনজিরের কাছে নিয়ে যান, এরপর (সিটিজেন টিভি-এর) শেয়ার লিখে নেয়া হয়। ৪-৫ বছর আগে সংসদ সদস্য শফিকুর রহমানকে কোনো এক রাতে ১২:৩০-০১:০০ মধ্যে কোন এক সময় তার বাসা থেকে তুলে হোটেল ওয়েস্টিনের নিচ তলায় বেনজীর আহমেদের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুল, নাফিজ শারাফাত সহ আর দুইজন উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে শফিকুর রহমানের স্বাক্ষর গ্রহণ করে তার মালিকানাধিন সিটিজেন টিভির শেয়ার হস্তান্তর করে নেয়া হয়। পরবর্তীতে শফিকুর রহমান জানতে পারেন তার নামে সিটিজেন টিভি-এর ৩০% শেয়ার রয়েছে এবং বেনজীরের দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে যথাক্রমে ১৫% করে মোট ৩০% শেয়ার, আরেকজনের নামে (অজ্ঞাত) ২৫% শেয়ার এবং টুটুল-এর নামে রয়েছে ১৫% শেয়ার। শফিকুর রহমান এর ভাষ্যমতে ৪-৫ বছর পার হলেও তিনি এই বিষয়ে কিছু করতে পারেননি।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















