ঢাকা, ১৫ জুলাই বুধবার, ২০২৬ || ৩০ আষাঢ় ১৪৩৩
good-food
৫২৪

সিনহা নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩১ ৭ আগস্ট ২০২০  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মেজর (অব.) সিনহা রাশেদ নিহতের ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না বলে।

 শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায়  সংবাদ সম্মেলনে  স্বরাষ্ট্রমন্ত্রী  এ কথা বলেন।

সিনহা রাশেদ নিহতের ঘটনা দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন।

সিনহা রাশেদ নিহতের ঘটনায় এরইমধ্যে পুলিশ মহাপরিদর্শক এবং সেনাপ্রধান কক্সবাজার পরিদর্শন করেছেন।  এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, 'তদন্তে কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।'

হাসপাতালে অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েই সব অভিযান পরিচালনা করতে হবে।