সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১১ ১২ জানুয়ারি ২০২৬
সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি সিলেট শহরে হয়রত শাহ জালাল (র.) এবং খাদিমনগরে হয়রত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।”
বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব নির্বাচনে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করতে যাচ্ছেন।
তারেক রহমানের সিলেটে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপি। জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, “আগামী ২২ জানুয়ারি ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তারেক রহমান নির্বাচনি প্রচারণা শুরু করবেন। এখানে তিনি সকালে প্রথমে শহরে হয়রত শাহ জালাল (র.) এবং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিমনগরে হয়রত শাহ পরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য রাখবেন।”
তিনি আরও বলেন, “আমরা বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষে সমাবেশের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রায় দুই যুগের পর তারেক রহমান সিলেটে আসছেন, তাই সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রথমত, চেয়ারম্যান হিসাবে এটি তার প্রথম সফর। দ্বিতীয়ত, আমরা সিলেটবাসী আমাদের পরম আত্মীয়কে বরণ করার জন্য অধীর আগ্রহে রয়েছি।”
সিলেটের জনসমাবেশ শেষ করে তারেক রহমান সিলেট-ঢাকা মহাসড়ক পথে নির্বাচনি প্রচারণা চালাবেন। কাইয়ুম চৌধুরী জানান, সিলেটের পর তিনি ওই মহাসড়ক পথে সব নির্বাচনি এলাকায় একটি করে সমাবেশে বক্তব্য রাখবেন। সিলেটের পরে রোড শো-তে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা অন্তর্ভুক্ত।
তবে সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সফরের সূচি চূড়ান্ত হলে তা সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।
গত শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।”
সর্বশেষ ২০০৫ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটে এসেছিলেন তারেক রহমান। ১৭ বছর পর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক দিনের মধ্যে ৩০ ডিসেম্বর তার মা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে দলের চেয়ারম্যান করা হয়।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





