সুস্থ-সবল জাতি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৬ ২ ফেব্রুয়ারি ২০১৯
‘সুস্থ-সবল জাতি চাই পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: ‘পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি হায়াত উদদৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুররেশাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী উপস্থিত ছিলেন।
চাঁদপুর: ‘সুস্থ-সবল জাতি চাই পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে চাঁদপুর সার্কিট হাউজ এলাকা থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি মো. মাজেদুর রহমান খান বলেন, আমাদের মৌলিক ৫টি চাহিদার মধ্যে খাদ্য অন্যতম। সরকার জনগণকে নিরাপদ খাদ্য প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সিএসডি’র ব্যবস্থাপক সালমা আক্তার।
খাগড়াছড়ি : ‘সুস্থ সবল জাতি চাই,পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই’ এ শ্লোগানে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। সকালে এ উপলক্ষে টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, চেম্বারের সদস্য সুদর্শন দত্ত, ক্যাব’র সভাপতি আবু তাহের মুহাম্মদ, জেলা খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন।
কুষ্টিয়া : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ শ্লোগানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসলাম হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভূতিভূষণ সরকার, কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেরাখুল ইসলাম, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন, জেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মনোয়ার হোসেন।
লক্ষ্মীপুর : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. সফিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা খাদ্য কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন আহমেদ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মাগুরা: ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা খাদ্য বিভাগের সহায়তায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা শেখ মঈনুল হোসেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, মাগুরার পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
নড়াইল : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও নিরাপদ খাদ্য ও ভেজালবিরোধী উদ্বুদ্ধকরণ প্রামান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার বিশ্বাস প্রমুখ।
শরীয়তপুর : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যে শরীয়তপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসি কাজী আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হানভীর হায়দার, সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আব্দুস সোবাহান।
শেরপুর : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল। জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন, জেলা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আক্তারুজ্জামান, শিক্ষক আইয়ুব আলী, ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রুকনুজ্জামান খোকন প্রমুখ।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










