সেই ঈদ, এই ঈদ
আনহারুল ইসলাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৭ ১৪ মে ২০২১
ঈদ। পবিত্র ঈদ-উল-ফিতর। বাঙ্গালি মুসলমানের সবচেয়ে বড় উৎসব। কোভিড উন্মাদনায় কিছুটা সংকুচিত, কতকটা ম্লান। হয়ত টিভি-রেডিও তে সংবাদ পাঠকরা বলতে পারবেন না যে বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে ঈদ।
ঈদের তিন দিনের ছুটি। সকাল থেকে ঈদের মুড আনার চেষ্টা করে যাচ্ছি। ভালো লাগছে, কিন্তু ঠিকঠাক ঊচ্ছ্বাস টা আনতে পারছি না। দু-চার বার 'মন রমজানের ও রোজার শেষে এলো খুশির ঈদ' গুন গুন করলাম - গানের প্রাণ টেনে বার করতে পারলাম না।
আসলে ঈদের আনন্দ তো একা একা অনুভব কিংবা উপভোগ কোনটাই করা যায় না। তাই তো বাঙ্গালি সব বাধা ডিঙ্গিয়ে, জান প্রাণ তুচ্ছ করে ছুটে যায় প্রিয়জন সান্নিধ্যে। কারো কারো জন্যে ঈদের আনন্দ পরিণত হয় আশুরার মাতম-এ।
ছোটবেলায় ঈদে বাড়ি যাওয়াটা ছিল অবশ্য কর্তব্য। সেটা ছিলো সত্যি সত্যি প্রবল উৎসাহ - লটবহর নিয়ে লম্বা ট্রেন জার্নিতে উদ্দীপনারও কমতি থাকত না। রেল স্টেশনে কখনো আয়েশ চাচা, কখনো আজহার ভাই একগাল হাসি দিয়ে অভ্যর্থনা জানাতো। মনে হত যেন এইমাত্র বিশ্বজয় করে আসলাম।
ঈদের দিন সকালে উঠে গোসল করতে হত কসকো গ্লিসারিন সোপ দিয়ে। শীতকালে দাঁতে দাঁতে ঠকঠক তালের সাথে উচ্চাঙ্গসংগীত বেরিয়ে আসতো বিনা কসরতে। অতঃপর সাত্তার খলিফার বানানো সিল্কের পাঞ্জাবি আর চোস্ত পায়জামা পরে দু'মাইল দূরের ঈদগাহে যাওয়া ঈদের নামায পড়তে। মিঞাদের আমবাগানে তিনদিক ঘেরা ঈদগাহ; ঈদের দিন খড় বিছানো হত, আমরা তার ওপর চাদর বিছিয়ে বসতাম - গ্রামের অনেকে ঘাড়ের গামছাটাকেই জায়নামাজ বানিয়ে নিত।
নামাজ-এর সুনির্দিষ্ট কোন টাইম ছিলোনা। মাঝে মাঝে কেউ গলা উঁচিয়ে দেখতো দূরে কাউকে আসতে দেখা যাচ্ছে কিনা, দেখা গেলে তার জন্য অপেক্ষা।
এদিকে সুরত আলি মুন্সির সুদীর্ঘ বয়ান চলতেই থাকতো, মাঝে মাঝে লোকজনের অমনোযোগিতা টের পেলে ’বুঝলেন কিনা" বলে একটু কাশি। আমরা ছোটরা উসখুস করলে বড়দের ধমক শুনতে হত। আমাদের মন তখন পড়ে আছে ঈদগাহের বাইরে ঝুরি আর 'ঝাইটন' নাপিতের বিশ্ববিখ্যাত পাঁপর ভাজার কাছে।
নামাযের পর বাসায় ফিরে ভালো মন্দ খাবার মধ্য দিয়েই শেষ ঈদের আনুষ্ঠানিকতা।
কী সাদামাটা ছিল আমাদের বালক বেলার সেই ঈদ। অথচ স্মৃতির উঠানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলামকুচির মাঝে সেগুলোই পান্না-হীরার মত জ্বলজ্বল করছে।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

