সোশ্যাল মিডিয়ার হুমকির মুখে মূলধারার গণমাধ্যম?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৪ ৫ জুলাই ২০১৯
সারাবিশ্বে শক্তিশালী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশ্বজুড়ে নানা দেশে প্রতিবাদ, আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও বড় প্লাটফর্ম হয়ে উঠছে এটি। এখন প্রশ্ন হচ্ছে, মূলধারার গণমাধ্যমের চেয়ে কী সামাজিক যোগাযোগমাধ্যম শক্তিশালী হয়ে উঠছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা বলছেন, বিকল্প ধারা হিসেবে যাত্রা শুরু হয় সোশ্যাল মিডিয়ার। তবে এটি বিকল্প মাধ্যম বা গণমাধ্যমের সমান্তরাল কিংবা এর চেয়েও শক্তিশালী হয়ে উঠছে-সেটা সময়ই বলে দেবে। তবে এর কাঠামো বিকল্প ধারার।
তার মতে, সোশ্যাল মিডিয়া ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে। জনগণের ওপর এর প্রভাব বিস্তারের ক্ষমতা আছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ।
তবে সোশ্যাল মিডিয়ার বৈপ্লবিক উত্থানে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না মি. রেজা।
তিনি বলেন, এ মাধ্যমের সঙ্গে প্রযুক্তি জড়িত। এর মাধ্যমে বার্তা জনগণের কাছে পৌঁছাতে প্ল্যাটফর্ম বা ফরম্যাট পাল্টাতে হয়। কিন্তু সংবাদ পাল্টায় না। ফলে সংবাদপত্র, রেডিও, টিভির কোনো ক্ষতি হবে না।
শামীম রেজা, সংবাদ পরিবেশনে নিত্যনতুন স্টাইল যোগ হচ্ছে। বাংলাদেশে ভালো সাংবাদিকতার চাহিদা রয়েছে।েএদেশের সমাজ-রাজনীতি-অর্থনীতি-সংস্কৃতিতে বস্তুনিষ্ঠ সংবাদ দরকার। পুরনো গণমাধ্যমগুলোও এ সুযোগ গ্রহণ করছে। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। অনলাইনভিত্তিক মাধ্যম হচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যত সেদিকে অগ্রসর হচ্ছে। ওই দিকে চাহিদা বাড়ছে। ব্যবহারকারীরা ক্রমশ সামাজিক মাধ্যমের দিকে ঝুঁকছে। ওই মাধ্যমেই তারা খবর পড়তে চাইছে। মূলধারার সংবাদমাধ্যম হুমকির মুখে পড়বে না। কারণ, রেডিও, টিভি, সংবাদপত্রের খবর এখন সোশ্যাল মিডিয়ায় চাচ্ছে তারা।
সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং বা বিনিময়ের যে বিষয় রয়েছে সেটা অন্য মাধ্যমে সম্ভব নয় বলে মনে করেন মিস্টার শামীম। তিনি বলেন, এর একটা শিথিল সাংগঠনিক কাঠামো রয়েছে। এক কথায়, এই মাধ্যম অনেক বেশি অংশগ্রহণমূলক। অ্যাক্টিভিজমের জন্য অনেক বেশি সহজ। ওই অর্থে অনেক বেশি গণতান্ত্রিক।
সাংবাদিকতা বিষয়ের ওই শিক্ষক বলেন, একটি রাষ্ট্রের নির্বাহী প্রধান থেকে শুরু করে একজন সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় মতামত বিনিময় করতে পারছেন। মানুষ নিজের মত জানাতে পারছে। এটি ব্যবহারকারী বা জনগণের জন্য তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি করে দিচ্ছে।
সবশেষে তিনি বলেন, যে মাধ্যমে গণতান্ত্রিকতা রয়েছে সেটার ভবিষ্যত বেশি ভালো। মানুষ উন্মুক্ত আলোচনা করতে চায়, কথা বলতে চায়, মত প্রকাশ করতে চায়। সবার মধ্যে নিজেকে একজন মনে করতে চায়। একপক্ষীয় কিছু ভালো লাগে না।
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা

