‘স্পর্শকাতর’ তথ্য দিয়েছেন মিতু !
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৩৪ ১০ ফেব্রুয়ারি ২০১৯
আলোচিত আত্মঘাতী চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর কাছ থেকে ‘খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ তথ্য উদঘাটন করেছে পুলিশ।
তিন দিনের জিজ্ঞাসাবাদে এসব তথ্য মিতু প্রকাশ করেছেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাদের।
তিনি বলেন, ‘টানা তিনদিনের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তানজিলা হক চৌধুরী মিতুকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, রিমান্ডে মিতু বেশকিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে, যা আজ আদালতকে অবহিত করা হয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে মিতু জানিয়েছেন, বিয়ের পরও একাধিক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন। যা তার দাম্পত্য জীবনে টানাপোড়েন নিয়ে আসে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মিতুকে জিজ্ঞাসাবাদ করেছেন।
তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে সোপর্দ করে চান্দগাঁও থানা পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি চান্দগাঁও থানা পুলিশ মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে। শুনানি শেষে আদালত মিতুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এসআই আবদুল কাদের বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রথম দিন মিতু বিয়ের পর বিভিন্ন জনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও শারীরিক সম্পর্কের কথা চেপে যান। পরে জিজ্ঞাসাবাদে বিয়ের পরও একাধিক বয়ফ্রেন্ডের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল তা মিতু স্বীকার করেন।
ডা. মোস্তফা মোরশেদ আকাশের মৃত্যুর ঘটনায় সুনির্দিষ্ট ৬ জনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতার আছে মাত্র একজন। অন্য ৫ জন পলাতক। পলাতক ৫ আসামির মধ্যে মিতুর বাবা আনিসুল হক চৌধুরী ও মিতুর বয়ফ্রেন্ড ডা. মাহাবুবুল আলম দেশে আছেন এবং তাদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলেন মামলার তদন্তকারি কর্মকর্তা।
মিতুর মা শামীমা শেলী, ছোট বোন সানজিলা হক চৌধুরী আলিশা এবং উত্তম প্যাটেল আমেরিকায় অবস্থান করছেন। আমেরিকায় অবস্থানকালে উত্তম প্যাটেল নামে এক বয়ফ্রেন্ডের সঙ্গে একাধিকবার অনৈতিক সম্পর্কে জড়ান মিতু। এর আগে দেশে ডা. মাহাবুবুল আলম নামের কুমিল্লা মেডিকেল কলেজের এক বয়ফ্রেন্ডর সঙ্গেও অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন।
পুলিশ জানায়, চুয়েটের শোভন নামে এক ছাত্রসহ একাধিক ছেলে বন্ধু থাকার কথা তিনি স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদে। তবে এদের সঙ্গে শুধুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা পুলিশকে জানান মিতু।
গত ৩১ জানুয়ারি ভোরে স্ত্রীর অনৈতিক সম্পর্কের কথা ফেসবুকে প্রকাশের পর নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে প্যাটেল, মাহাবুবসহ একাধিক ব্যক্তির সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ আনার পাশাপাশি তার আত্মহত্যার জন্য স্ত্রী দায়ী বলে উল্লেখ করেন।
এ ঘটনায় আকাশের স্ত্রীসহ ৬ জনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সিএমপির চান্দগাঁও থানায় মামলা করেন আকাশের মা জোবেদা বেগম। এরপর ১ ফেব্রুয়ারি রাতে নগরীর নন্দন কানন এলাকায় খালাত ভাইয়ের বাসা থেকে পুলিশ মিতুকে গ্রেফতার করে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










