সেই কর্মকর্তাকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট
স্পিকারের নামে ভুয়া আইডি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০১ ৪ জুন ২০১৯
এবার জাতীয় সংসদের স্পিকারের নামে ফেসবুকে ভুয়া আইডি তৈরী করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অতিরিক্ত দাম রাখায় সোমবার বিপণিবিতান আড়ং-কে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ার। এরপর তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে সরিয়ে খুলনা জোনের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। আদেশটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায়। পরে অবশ্য মঙ্গলবার (৪ জুন) সেই আদেশ বাতিল করে স্বপদই বহাল রাখে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অবশ্য জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে তার বদলির আদেশের সঙ্গে আড়ংয়ের অভিযানের কোনো সম্পর্ক নেই। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন নিজ বাড়িতে সাংবাদিকদের জানিয়েছেন, ‘তার কাজের ওপর সন্তুষ্ট হয়ে সরকার ২৯ মে তাকে বদলি করে। তার প্রজ্ঞাপন জারি করা হয় সোমবার (৩ জুন) বিকেলে। এরসঙ্গে আড়ংয়ের অভিযানের কোনো সম্পর্ক নেই। তারপরও জনমনের সন্দেহ দূর করার জন্যই তার বদলি বাতিল করা হয়েছে।’
তবে সোশ্যাল মিডিয়ার সেই ঝড়ের মধ্যেই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ছবি ও তার নাম ব্যবহার করে একটি পোস্ট দেয়া হয়েছে। ড. শিরীন শারমিন চৌধুরীর ছবি ব্যবহার করে ভুয়া আইডির মাধ্যমে এই বিভ্রান্তির বিষয়টি স্পিকারের নজরে আনলে তিনি বলেন,‘নো নট মাই আইডি, নট মাই কমেন্টস। এটা ফেইক।’
পোস্টে যে কথাগুলো লেখা হয়েছে সেটা কি তাহলে আপনার লেখা না? এর জবাবে স্পিকার বলেন, প্রশ্নই ওঠে না। কার ব্যাপারে বলছে তাও আমি জানি না। আমি পার্লামেন্ট সিকিউরিটিকে বলেছি তারা এটা দেখবে।
ড. শিরীন শারমিন চৌধুরীর ছবি ব্যবহার করে ওই পোস্টে বলা হয়েছে -“বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় ভোক্তা অধিকার প্রতিষ্ঠানের উপ-পরিচালক শাহরিয়ার সাহেবকে বদলির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজ বুক, ফেইজ, প্রতিবাদের ঝড় উঠে। উক্ত প্রতিবাদের মিছিলে আমিও আপনাদের সাথে ছিলাম। এবং রাতেই আমি কথা দিয়েছিলাম, এই আদেশ প্রত্যাহার করা হবে। আদেশটি জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রত্যাহার করে নিয়েছে।”
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










