ডেঙ্গু আতংকে কাঁপছে দেশ
স্বাস্থ্যমন্ত্রী কোথায় ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৭ ৩০ জুলাই ২০১৯
ডেঙ্গুর প্রকোপ নিয়ে দেশবাসী যখন চরম অস্থিরতা ও উদ্বেগের মধ্যে আছেন, তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে নাকি দেশের বাইরে অবস্থান করছেন, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি সপরিবারে মালয়েশিয়ায় পারিবারিক সফরে গিয়েছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্যার্থে তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন। যদিও মানিকগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জেলায় আছেন এমন খবর তার জানা নেই।
এ নিয়ে সব জায়গায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মন্ত্রণালয়ে চলছে কানাঘুষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়।
স্বাস্থ্যমন্ত্রী কোথায় এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা মঙ্গলবার জানান, তিনি বর্তমানে মালয়েশিয়ায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তাও। তবে তারাও নাম প্রকাশে রাজি হননি। এ সময় কয়েকজন কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে বলেন, পুরো দেশ যখন ডেঙ্গু নিয়ে অস্থিরতায় আক্রান্ত, তখন স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কী করে দেশের বাইরে যান। একইসঙ্গে তারা একে চরম অপেশাদারিত্বমূলক আচরণ বলেও মন্তব্য করেন।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, গত শনিবার (২৭ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া ভ্রমণে গিয়েছেন। সাতদিন পর তার দেশে ফেরার কথা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর এপিএস ডা. আরিফের কাছে মোবাইল ফোনে স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়া গেছেন কিনা জানতে চাইলে তিনি প্রথমেই বলেন, ‘… স্যার আছেন, উনিতো আছেন, সবকিছুর সঙ্গে কানেক্টেড আছেন। থাকার কথাতো, এই মুহূর্তে থাকার কথাতো, আমি নিজেও অফিসের বাইরে আছি, অসুস্থ তো। আপনি আমাদের পিএস সাহেবের সঙ্গে কথা বলেন প্লিজ।’
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বলেছেন, মানিকগঞ্জে বন্যার্তদের ত্রাণ দেওয়ার জন্য তিনি পরশুদিন (রবিবার) থেকে তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন। মাঝখানে জরুরি কাজে অল্প সময়ের জন্য ঢাকায় এসেছিলেন, আবার চলে গেছেন। আগামীকাল (বুধবার) দুপুরের পর অফিস করবেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, মানিকগঞ্জ বন্যাদুর্গত এলাকা। এটি তার নির্বাচনি এলাকা। বন্যা পরবর্তী কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য তিনি এলাকায় আছেন।
নির্ব াচনী এলাকার লোকজন জানান, ত্রাণ বিতরণের কাজে গত শনিবার থেকে মন্ত্রীকে দেখা যায়নি। দলের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে মানিকগঞ্জে অবস্থান করছেন না।
মানিকগঞ্জের ডিসি এসএম ফেরদৌস জানান, ত্রাণ বিতরণ বা অন্য কোনও কাজে মন্ত্রী এলে আমার তা জানার কথা। তবে তিনি এসেছেন বলে কোনও তথ্য আমার জানা নেই।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মোবাইল ফোন নম্বরে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তার ফোন নম্বরে রোমিংয়ের শব্দ পাওয়া গেছে।
প্রসঙ্গত, ডেঙ্গু জ্বর উদ্বেগজনকভাবে বাড়ায় আজ মঙ্গলবার (৩০ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারিরও ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










