হঠাৎ জ্যাকেটের কলার চেপে ধরলেন ফখরুল !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১১ ২৪ জানুয়ারি ২০১৯
নিজ দলের স্থানীয় নেতার জ্যাকেটের কলার ধরে ফেললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ওই ঘটনার ছবি এখন ভাইরাল। তোলপাড় চলছে দেশজুড়ে।
ঘটনা বুধবার দুপুরের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে ঢাকা ফিরছিলেন। পথে বগুড়ার হোটেল মম ইন-এ যাত্রা বিরতি করেন।
সেখানে সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, এর আগে মহাসচিবের সিংহভাগ অনুষ্ঠানই জেলা বিএনপির উপদেষ্টা শোকরানার মালিকানাধীন হোটেল নাজ গার্ডেনে হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠানটি না করে এবার হোটেল মম ইন-এ করা হয়।
এরই জের ধরে মতবিনিময় সভার জন্য মম ইন হোটেলের লিফটে করে ৭ তলায় ওঠার সময় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ‘এ আয়োজনের বিষয়টি জানেন না’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন।
এ কথায় মির্জা ফখরুলের সঙ্গে সাইফুল এবং জেলা বিএনপির সিনিয়র নেতা-কর্মীদের বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে মির্জা ফখরুল সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেন। এ নিয়ে হৈচৈ শুরু হয়। এতে অনেকেই বিব্রত বোধ করেন। তবে খবরটি ছড়িয়ে পড়ার আগেই অন্য সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা-কর্মী। পরে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান বলেন, ‘ঘটনাটি তেমন কিছু না। আসলে কথা হয়েছে। কোনো বিতন্ডা হয়নি।’ অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘বিত-া বিষয়ক কিছু ঘটনা ঘটেছে বলে অনুমান করেছি। কিন্তু আমি লিফটের বাইরে ছিলাম বলে পুরো ঘটনা জানি না।’
অবশ্য ঘটনা মিডিয়ায় ছড়িয়ে পড়লে নানা ধরণের ব্যাখ্যা দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে।
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





