নারী-শিশুসহ ৬ জন হাসপাতালে
হঠাৎ হামলে পড়লো মৌমাছির ঝাঁক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৫ ৪ এপ্রিল ২০১৯
হঠাৎ হামলে পড়লো মৌমাছির ঝাঁক। আক্রান্ত হলো নারী-শিশু। এর মধ্যে কয়েকজন মারাত্মক অসুস্থ হয়ে এখন হাসপাতালে।
ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুরের। পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের টাঙ্গন সেতু এলাকায়। পঞ্চগড়-আটোয়ারী সড়কে মৌমাছি দল তাঁদের কামড়ায়। মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নারী-শিশুসহ ছয়জনকে ভর্তি করা হয়েছে পঞ্চগড় সদর হাসপাতালে।
মৌমাছির কামড়ে অসুস্থ ব্যক্তিরা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় পঞ্চগড় শহর থেকে আটোয়ারী যাচ্ছিলেন। অটোরিকশাটি টাঙ্গন সেতু এলাকায় পৌঁছালে হঠাৎ একঝাঁক মৌমাছি তাঁদের কামড়াতে থাকে। এ সময় অটোরিকশার চালকের চিৎকার ও ছোটাছুটিতে স্থানীয় লোকজন এসে আগুন জ্বালিয়ে তাঁদের উদ্ধার করেন।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান।
মৌমাছির আক্রমণে অসুস্থ অটোরিকশা চালক দবিরুল বলেন, আমি অটোরিকশা নিয়ে ফুটকিবাড়ি এলাকার দিকে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ একঝাঁক মৌমাছি আমাকে জড়িয়ে কামড়াতে শুরু করে। আমার পেছনে থাকা অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন। তাঁদেরও কামড়াতে শুরু করে। এ সময় আমরা কোথাও লুকানোর জায়গা পাচ্ছিলাম না। পরে আমাদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন ধরিয়ে ধোঁয়া দিতে থাকে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আমাদের হাসপাতালে নিয়ে আসে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, মৌমাছির আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেছে। পরে আমরা স্থানীয় লোকজনের সহায়তায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসি।
মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন : পঞ্চগড় সদর উপজেলার দরদরিয়া পাড়া এলাকার সৌরভ (২৮), ধাক্কামারার মোহাম্মদ আলীর স্ত্রী মেহেরুন (৩৫), তাঁর ছেলে আলিফ (৩), ঝলই এলাকার দসিরের ছেলে দবিরুল ইসলাম (৩০), আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকার হামিদুল ইসলামের ছেলে লাজু (১৮) ও হোসেন আলীর ছেলে রকি (২০)। তাঁরা সবাই পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, বেলা সোয়া একটার দিকে মৌমাছি কামড়ানো ছয়জন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা। চিকিৎসাধীনদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










