ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৩৬

হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৮ ২৮ সেপ্টেম্বর ২০২৬  

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জন। অর্থাৎ ১ হাজার ১০০ ছুঁই ছুঁই।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ২১৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত যা ২১ হাজার ৩০৮ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

গত একদিনে হাম আক্রান্ত সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট ৯৯৮ জন প্রাণ হারিয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।