হাম কী, কেন ঝুঁকিপূর্ণ: সুরক্ষার উপায় জানুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৪ ২৯ মার্চ ২০২৬
রাজশাহী অঞ্চলে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে অত্যন্ত সংক্রামক রোগ হাম। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষায় এর উপস্থিতি নিশ্চিত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে শুধু রাজশাহী নয়, দেশের অন্তত সাত জেলায় ইতোমধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। চলতি মাসেই হামে ২১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে আক্রান্তের সংখ্যা বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক অভিভাবক এখনও হামকে সাধারণ জ্বর-সর্দি ভেবে অবহেলা করছেন। অথচ এটি একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রমণ, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করে।
হাম কী এবং কেন ঝুঁকিপূর্ণ
হাম হলো অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শ্বাসতন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে। টিকা না নেওয়া যেকোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারেন, তবে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
বিশেষজ্ঞদের মতে, একজন আক্রান্ত ব্যক্তি সহজেই ৮-১০ জনকে সংক্রমিত করতে পারেন- যা এর সংক্রমণ ক্ষমতার ভয়াবহতা তুলে ধরে।
যেভাবে ছড়ায়
হাম আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। সেই ভাইরাস শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে অন্য ব্যক্তিও আক্রান্ত হতে পারেন।
উপসর্গ কীভাবে বুঝবেন?
প্রাথমিকভাবে লক্ষণগুলো সাধারণ জ্বরের মতো হওয়ায় অনেকেই গুরুত্ব দেন না। শুরুতে দেখা যায়- উচ্চ জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি ও চোখ লাল হওয়া।
কয়েকদিন পর শরীরে লালচে ফুসকুড়ি (র্যাশ) দেখা দেয়, যা সাধারণত মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে দুর্বলতা, খাওয়ার অনীহা এবং আলো সহ্য করতে না পারার সমস্যাও দেখা দিতে পারে।
কতটা মারাত্মক হতে পারে
হামকে হালকা করে দেখার সুযোগ নেই। এটি নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস) সৃষ্টি করতে পারে। অপুষ্ট বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
কীভাবে সুরক্ষিত থাকবেন
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ।
টিকা নিশ্চিত করুন: নির্ধারিত সময় অনুযায়ী এমএমআর ভ্যাবসিন দেওয়া সবচেয়ে কার্যকর সুরক্ষা।
আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন ও শিশুদের ভিড় এড়িয়ে রাখুন।
চিকিৎসকের পরামর্শ নেবেন কখন?
শিশুর জ্বরের সঙ্গে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক ক্ষেত্রে দেরিতে শনাক্ত হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।
সতর্কতা এখনই
হাম অত্যন্ত দ্রুত ছড়ায়। একজন আক্রান্ত শিশুর মাধ্যমে একটি পরিবার বা স্কুলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। টিকা গ্রহণে অবহেলা বা সচেতনতার ঘাটতি থাকলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।
বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে- হাম প্রতিরোধযোগ্য হলেও অবহেলা করলে তা ভয়াবহ রূপ নিতে পারে। সময়মতো টিকা এবং সতর্কতাই পারে এই ঝুঁকি কমাতে।
তথ্যসূত্র- বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইইডিসিআর বাংলাদেশ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




