বিশ্ববাজারে তেলের দামে ধস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৯ ২৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বিবৃতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।
সিএনএন এর বরাতে জানা যায়, সোমবার ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পরপরই তেলের বাজার নিম্নমুখী হতে শুরু করে।
আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৯ ডলারের নিচে নেমে এসেছে। অথচ দিনের শুরুতেই এর দাম ১১৪ ডলারে উঠেছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ডব্লিউটিআই ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুর তুলনায় প্রায় ১০ ডলার কম।
তবে ইরানের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, তেহরান বা তাদের কোনো প্রতিনিধি মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো ধরনের সংলাপে বসেনি।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের এই দাবি মূলত বিশ্ববাজারের অস্থিরতা নিয়ন্ত্রণ বা রাজনৈতিক কৌশল হতে পারে। এর কোনও বাস্তব ভিত্তি নেই।
এর আগে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গত দুই দিনে তেহরানের সঙ্গে অত্যন্ত ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সম্পূর্ণ নিরসনের লক্ষ্যে এই আলোচনা আগামী এক সপ্তাহ চলবে বলেও জানান তিনি।
একই সঙ্গে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে ৫ দিনের জন্য সব ধরনের সামরিক হামলা স্থগিত করার নির্দেশ দেন।
ট্রাপের হুমকির প্রেক্ষিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা হুমকি দিয়ে বলেছিল, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তারা কঠোর জবাব দেবে এবং অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে রাখবে।
ওই হুমকির প্রভাবে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তেলের দাম ক্রমাগত বাড়ছিল।
তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ও আলোচনার বার্তায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হওয়ায় তেলের বাজারে এই বড় দরপতন ঘটল।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ৫ দিনের এই সময়সীমায় কোনও স্থায়ী সমাধান আসলে তেলের দাম আরও কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি





