ঢাকা, ১৯ জুলাই রোববার, ২০২৬ || ৪ শ্রাবণ ১৪৩৩
good-food
৩৩৫

ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৪ ২২ মার্চ ২০২৬  

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সতর্ক করেছেন, চলমান ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি উল্লেখযোগ্য চাপের মুখে পড়তে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহ ও দেশীয় স্থিতিশীলতার ওপর বাড়তে থাকা ঝুঁকির কথা তুলে ধরেন তিনি।

রবিবার সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সতর্ক বার্তা দেন অর্থমন্ত্রী। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সংঘাতটি তীব্র হচ্ছে। ইতোমধ্যে তা বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করছে।” 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। কারণ এই দেশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মতো প্রাথমিক জ্বালানির ওপর নির্ভরশীল। বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প কর্মকাণ্ডের জন্য যা অপরিহার্য।

যদিও দেশে জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক কোনো সংকট নেই; তবুও অর্থমন্ত্রী সতর্ক করেন, দীর্ঘস্থায়ী ব্যাঘাতের ফলে বৃহত্তর অর্থনীতি পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে যেতে পারে। বৈশ্বিক মূল্যস্ফীতি এবং সরবরাহ অনিশ্চয়তা সামনের মাসগুলোতে আরও চাপ বাড়াতে পারে।

তিনি আশ্বস্ত করেন, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য এবং জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার।