বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৮ ২৭ মার্চ ২০২৬
আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইতালি।
গতরাতে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে ইতালি ২-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে উঠল চারবারের চ্যাম্পিয়ন ইতালি।
ঘরের মাঠ বারগামোতে ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল ইতালি। কিন্তু উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় আজ্জুরিরা।
আক্রমণের চেষ্টা করেও, রক্ষণদূর্গে ফাটল ধরাতে পারেনি ইতালি। শেষ পর্যন্ত ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।
অবশেষে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে সান্দ্রো টোনালির নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইতালি। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলি শটে গোল আদায় করে নেন তিনি।
এরপর দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইতালি। কিন্তু ব্যবধান দ্বিগুণ করতে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।
প্রথম গোলের মালিক টোনালির পাস থেকে দারুণ শটে গোল করেন ময়জে কিন। ২-০ গোলে এগিয়ে ম্যাচের লাগাম নেয় ইতালি।
ম্যাচের বাকী সময় আর কোনো গোল না হলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি। এ ম্যাচ জিতলে আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে ইতালি। ২০১৪ সালের সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল ইতালি।
২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল তারা।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে-অফের সেমিফাইনাল পর্বের অন্যান্য ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা ৪-২ গোলে ওয়েলসকে, পোল্যান্ড ২-১ গোলে আলবেনিয়াকে, সুইডেন ৩-১ গোলে ইউক্রেনকে, কসোভো ৪-৩ গোলে হারিয়েছে স্লোাভাকিয়াকে, তুরস্ক ১-০ গোলে রোমানিয়াকে, ডেনমার্ক ৪-০ গোলে নর্থ মেসিডোনিয়াকে এবং চেক প্রজাতন্ত্র টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। ফাইনালে সুইডেন-পোল্যান্ড, কসোভো-তুরস্ক এবং চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক মুখোমুখি হবে।
আন্তমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লড়বে ডিআর কঙ্গো-জ্যামাইকা এবং ইরাক-বলিভিয়া।
আগামী ৩১ মার্চ ইউরোপ অঞ্চল এবং আন্তমহাদেশীয় অঞ্চলের প্লে-অফ ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের জয়ীরা এ বছরের বিশ্বকাপে জায়গা করে নেবে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















