বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪১ ২২ মার্চ ২০২৬
চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। তবে সেটি আপাতত আর হচ্ছে না। ২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড, যেখানে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ রাখা হয়নি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, লজিস্টিক জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সিরিজটি বাতিল করা হয়েছে।
অন্যদিকে ক্রিকবাজ জানিয়েছে ভিন্ন খবর। তাদের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এই সিরিজ অন্য সময়ে আয়োজন করার কথা চলছে। কারণ চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। এ ব্যাপারে বোর্ডের এক শীর্ষ কর্তা দেশকাল নিউজকে জানান, সেপ্টেম্বরে নির্ধারিত উইন্ডোতে ভারত দল আসার কথা রয়েছে। এই সূচি এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। আমরা এই সিরিজটির ব্যাপারে আশাবাদী।"
বিসিবির বিবৃতি অনুসারে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজটির কারণেই এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে যেতে নারাজ বাংলাদেশ। চলতি বছর অন্য কোনো উইন্ডো ফাঁকা নেই সিরিজটি খেলার। তাই দুই বোর্ড মিলে সিরিজটি আগামী বছরের যে কোনো সময়ে আয়োজনের কথা ভাবছে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, "আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।"
এদিকে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরে উঠে এসেছে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এ থাকতে হবে। না হলে বাছাইপর্ব খেলতে হবে।
আয়ারল্যান্ড সফর স্থগিত হওয়ায় এখন সরাসরি বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজেই নিজেদের সেরাটা দিতে হবে মেহেদী হাসান মিরাজদের।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















