হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৬ ১৫ জুলাই ২০২৬
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই; দেশে ফিরিয়ে আনার পর প্রথমেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পরে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চলবে এবং আপিলের কোনো অধিকার থাকলে তা আদালত নির্ধারণ করবে।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারী হাসিনা অন্য একটি দেশে আশ্রয়গ্রহণ করেছেন। ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে, ‘মুর্দা কাফন পড়ে কথা বলছে’, সেটা জায়েজ নয়। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে। অন্তর্বর্তী সরকারের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে।
তিনি বলেন, ‘পার্লামেন্টে স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে দেশে ফিরিয়ে এনে। এরপর রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন-আদালত দেখবে।’
বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। তিনি দাবি করেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সাবেক আইজিপি বেনজীর আহমদকে গ্রেফতার করা হয়েছে এবং খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এসব অপরাধে জড়িত, তাদের সবার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আইসিটি আইন ও সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবেও বিচারের আওতায় আনা যাবে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি ও সংগঠন— উভয়েরই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার করা সম্ভব। তবে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নন উল্লেখ করে তিনি বলেন, আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সংগঠনের নেতাকর্মীরা গণহত্যা চালিয়েছে, সেই সংগঠনকেও এর দায়-দায়িত্ব বহন করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, রাজনৈতিক সংগঠনও অপরাধের জন্য জবাবদিহির বাইরে থাকতে পারে না।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গণহত্যা চালিয়েছে এবং এ ঘটনার জন্য দলটির কোনো অনুশোচনা নেই। বরং জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তোলা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমন রাষ্ট্রকাঠামো গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে।
বক্তব্যের শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক সম্পদ হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, জুলাই ছিল সমগ্র জনগণের আন্দোলন। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা অটুট রেখে শহিদদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





