২০১৮ সালে গণধর্ষণের শিকার ১৮২ জন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৪ ৩ জানুয়ারি ২০১৯
২০১৮ সালে মোট ৯৪২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণের শিকার ১৮২ জন নারী ও শিশু। ধর্ষণের পর হত্যা করা হয় ৬৩ জনকে। গত বছর যৌন নির্যাতনের শিকার ১৪৬ জন। যৌতুকের জন্য নির্যাতনের শিকার ২১২ জন। শুধু এ কারণে হত্যা করা হয় ১০২ জনকে।
বাংলাদেশ মহিলা পরিষদের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নারী ও কন্যাশিশু নির্যাতনের এ তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্য অনুযায়ী, বছরটিতে শারীরিক নির্যাতনের শিকার হন ২৮১ জন। ১৯৩টি বাল্যবিবাহের ঘটনা ঘটে। এর মধ্যে ৫২টি সম্পন্ন হয়। বাল্যবিয়ে প্রতিরোধ করা হয় ১৪১টি।
মহিলা পরিষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরটিতে উদ্বেগজনক হারে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় মোট ৩ হাজার ৯১৮টি নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটে। বিভিন্ন নির্যাতনের কারণে ৩০৫ জন আত্মহত্যা করেন। মোট ৪৮৮ জন নারী ও শিশু হত্যা করা হয়। হত্যাচেষ্টা করা হয় ৩৯ জনকে। গৃহকর্মী নির্যাতনের শিকার ৮৭ জন। এর মধ্যে হত্যা করা হয় ৫৮ জনকে। সেই বছর নির্যাতনের কারণে চারজন গৃহকর্মী আত্মহত্যা করেন। উত্ত্যক্তের শিকার ১৭১ জন। এর মধ্যে ১৪ জন আত্মহত্যা করেন। ৩৭৭ জনের রহস্যজনক মৃত্যু হয়।
আলোচিত বছরটিতে অন্যান্য নির্যাতনের মধ্যে অ্যাসিড সন্ত্রাসের শিকার ১৯ জন। এর মধ্যে মারা যান ৩ জন। অপহরণের ঘটনা ঘটেছে ১৪৫টি। পাচারের শিকার ৪১ জন নারী ও শিশু। তাদের মধ্যে ১৫ জনকে বিক্রি করা হয় যৌনপল্লীতে ।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










