২ কোটি টাকা পেল দুর্ঘটনায় নিহত ২ নাবিকের পরিবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৫ ১৫ জানুয়ারি ২০১৯
জাহাজ দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিপূরণ আদায় করে মেরিন সেক্টরে অনন্য নজীর স্থাপন করলো বাংলাদেশি নিয়োগকারী প্রতিষ্ঠান এস.কে ইঞ্জিনিয়ারিং।
২ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ পেল জাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ২ নাবিকের পরিবার।
২০১৮ সালের ৬ জানুয়ারি চীনের পূর্ব উপকূলীয় সমূদ্রসীমায় মালবাহী জাহাজ এম.ভি সিএফ ক্রিস্টালের সঙ্গে ইরানীয়ান ট্যাংকার এম.টি. সানচি দুর্ঘটনায় ২ বাংলাদেশী নাবিকসহ মোট ৩২ জন নিহত হন। এর মধ্যে বাংলাদেশী নাবিক থার্ড অফিসার সজিব আলী মৃধা ও এ.বি হারুন অর রশিদের পরিবারের জন্য বাংলাদেশী নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠান এস.কে ইঞ্জিনিয়ারিং ইরানিয়ান ন্যাশনাল ট্যাংকার কোম্পানির মাধ্যমে বিভিন্ন আর্থিক সহায়তা দিয়েছে।
এ দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসেবে মোট ২,০৬,৯৭,৬৭৮/- টাকা আদায় করতে সক্ষম হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান এস.কে ইঞ্জিনিয়ারিং।
১৫ জানুয়ারি মঙ্গলবার সকালে নৌ-পরিবহন অধিদপ্তরে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে উক্ত ২,০৬,৯৭,৬৭৮/- টাকা হস্তান্তর করা হলো। যা বাংলাদেশের মেরিন সেক্টরের ইতিহাসে বিরল ঘটনা।
অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সজীব আলী মৃধার মা জোসনা ৮৭,৩৯২০৫ টাকা এবং হারুন অর রশীদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ১,১৯,৫৯১৩৩ টাকার চেক গ্রহণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নৌ-পরিবহন সচিব আব্দুস সামাদ, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম এনডিসি. পিএসসি. বিএন, চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার, চিফ ইঞ্জিনিয়ার এ্যাÐ চিফ সার্ভেয়ার মঞ্জুরুল কবীর, কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ, মেরিন একাডেমি কমান্ডেন্ট ড. সাজিদ হোসেন এবং এস.কে ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান এম.এ মান্নান ও পরিচালক ক্যাপ্টেন মোঃ শাহ আলম, ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের সহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এস.কে ইঞ্জিনিয়ারিং-এর পক্ষ থেকে কমকর্তারা জানান, মানবিক কারণে মৃত দুই পরিবারকে সবসময় সহযোগিতা দেবে এই প্রতিষ্ঠান।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















