৩০ বছরের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে একশ’ ২০ কোটি মানুষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৯ ১০ সেপ্টেম্বর ২০২০
জলবায়ু পরিবর্তন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী ৩০ বছরের মধ্যে একশ’ ২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে বলে নতুন বিশ্লেষণে জানানো হয়েছে। ইন্সটিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি) এর এই বিশ্লেষণে বলা হয়েছে, বিপুল মানুষের এই বাস্তুচ্যুতি উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলবে। সন্ত্রাসবাদ ও শান্তি সূচক তৈরিকারী প্রতিষ্ঠানটি বলছে, ৩১টি দেশে বসবাসকারী মানুষ পরিবেশগত হুমকি মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে না।
আইইপি’র বিশ্লেষণে বলা হয়, ১৯টি দেশ পানি এবং খাবার সংকট এবং বেশি পরিমাণ প্রাকৃতিক বিপর্যয়ের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এই দেশগুলো আবার বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ ৪০টি দেশের অন্তর্ভূক্ত। পরিবেশগত হুমকির সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, বুরকিনা ফাসো এবং উগান্ডা। এই দেশগুলো আবার জনসংখ্যা বৃদ্ধির ঝুঁকিতেও রয়েছে।
আইইপির প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলা বলেন, এর বিপুল সামাজিক এবং রাজনৈতিক প্রভাব রয়েছে, আর তা কেবল উন্নয়নশীল দেশগুলোতে নয়। ব্যাপক বাস্তুচ্যুত মানুষের শরণার্থী স্রোত সবচেয়ে উন্নত দেশগুলোর দিকেও ধাবিত হবে।’ তিনি বলেন, ‘বিশ্ব শান্তির জন্যও মারাত্মক হুমকি তৈরি করেছে পরিবেশগত হুমকি। জরুরি বৈশ্বিক সহযোগিতা ছাড়া পরবর্তী ৩০ বছরে শুধু খাবার ও পানির সংকট বাড়তে থাকবে। পদক্ষেপ না নিলে নাগরিক বিক্ষোভ, দাঙ্গা এবং সংঘাতও বাড়তে থাকবে।’
আইইপি’র বিশ্লেষণে জাতিসংঘ এবং ১৫৭টি দেশ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে। আটটি পরিবেশগত হুমকির সঙ্গে এসব দেশের খাপ খাওয়ানোর সক্ষমতার তথ্য বিশ্লেষণে স্থান পেয়েছে। এতে দেখা গেছে অন্তত ১৪১টি দেশ ২০৫০ সাল নাগাদ অন্তত একটি পরিবেশগত হুমকির শিকার হবে। এই দেশগুলোর বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের।
সবচেয়ে বেশি পানির সংকটে পড়বে ভারত ও চীন। এছাড়া পাকিস্তান, ইরান, কেনিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কারের মতো দেশগুলো পানি সংকট ছাড়াও অন্য সংকটের মুখে পড়বে।
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা