৩০ মার্চ ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও নাগরিকরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৩ ২৯ মার্চ ২০২০
করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কায় ৩০ মার্চ বাংলাদেশ ছাড়ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের একটি অংশ। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মার্কিন দূতাবাস রোববার এক জরুরি ভিডিও ব্রিফিংয়ে জানিয়েছে।
জানা যায়, চার্টার্ড ফ্লাইটটির কোনো আসন ফাঁকা নেই। তবে এরমধ্যে কতজন কূটনীতিক আর কতজন নাগরিক ফিরছেন বা এয়ারক্রাফটটিতে কতগুলো আসন রয়েছে বিষয়টি স্পষ্ট করেনি মার্কিন দূতাবাসের মুখপাত্র।
মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, সব কিছু স্পষ্ট করা যাচ্ছে না তবে এটুকু বলি, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকা ফিরবেন। করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ থেকেই নয়, মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান দেশে ফিরেছেন বা ফিরছেন। এটা একান্তই যারা ফিরছেন (নাগরিকদের) তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে।
তিনি জানান, পুরো বিষয়টি ব্যবস্থা করছে স্টেট ডিপার্টমেন্ট। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরতে জোর করছে না।
ব্রিফ্রিংয়ে বলা হয়, করোনা পরিস্থিতিতেও ঢাকার মার্কিন দূতাবাসের কার্যক্রম সচল রয়েছে। আমেরিকান নাগরিকদের জন্য কনস্যুলার সেবা পুরোপুরি চালু রয়েছে। তবে পরিস্থিতির কারণে সাধারণের ভিসা সার্ভিস বন্ধ রয়েছে।
এর আগে মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে ঢাকায় উদ্যোগ নিয়েছে তারা।
এ সময়ে যারা দেশে ফিরতে চান তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।
ওই বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা যারা নিজ দেশে ফিরতে আগ্রহী তাদের জন্য কাজ করছে দূতাবাস। তাদের জন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী আমেরিকানদের নাম, ঠিকানা এবং প্রয়োজনীয় তথ্যসহ যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয় ওই বার্তায়।
জানা যায়, বেশির ভাগ রুটে ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী আমেরিকানদের জন্য বিশেষ ফ্লাইটের বিষয়ে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
















